1 Chronicles 17:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন তুমি মেহেরবানী করে তোমার গোলামের কুলকে দোয়া করেছ, যেন সেই কুল তোমার সম্মুখে চিরকাল থাকে; কেননা, হে মাবুদ, তুমিই দোয়া করেছ, তাই তা চিরকালের জন্য দোয়াযুক্ত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন তুমি যখন তোমার এই দাসের কুলকে খুশিমনে আশীর্বাদ করেছ, তখন তোমার দৃষ্টিতে যেন তা চিরকাল বজায় থাকে; কারণ তুমিই, হে সদাপ্রভু, সেই কুলকে আশীর্বাদ করেছ, ও সেটি চিরকালের জন্য আশীর্বাদপুষ্ট হয়েই থাকবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন তুমি অনুগ্রহ করিয়া আপন দাসের কুলকে আশীর্ব্বাদ করিয়াছ, যেন সেই কুল তোমার সম্মুখে চিরকাল থাকে; কেননা, হে সদাপ্রভু, তুমিই আশীর্ব্বাদ করিয়াছ, তাই তাহা চিরকালের জন্য আশীর্ব্বাদযুক্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন তুমি অনুগ্রহ করিয়া আপন দাসের কুলকে আশীর্বাদ করিয়াছ, যেন সেই কুল তোমার সম্মুখে চিরকাল থাকে; কেননা, হে সদাপ্রভু, তুমিই আশীর্বাদ করিয়াছ, তাই তাহা চিরকালের জন্য আশীর্বাদযুক্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার বংশকে তুমি খুশী হয়ে আশীর্বাদ করেছ যাতে এই বংশ চিরকাল তোমার সামনে থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বংশকে তুমি খুশী হয়ে দোয়া করেছ যাতে এই বংশ চিরকাল তোমার সামনে থাকে। মাবুদ, তুমিই যখন এই বংশকে দোয়া করেছ তখন তা চিরকাল দোয়াযুক্ত থাকবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই তোমার কাছে নিবেদন, তোমার এই দাসের বংশকে চিরদিন কৃপা করো। কারণ হে প্রভু পরমেশ্বর, তুমিই দিয়েছ এই প্রতিশ্রুতি। তোমার দাসের বংশধারা তোমার আশিস্‌ধন্য হয়ে বিরাজ করুক চিরকাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, তুমি দয়া করে আমার পরিবারকে আশীর্বাদ করেছ এবং আমার কাছে প্রতিজ্ঞা করেছ যে আমার পরিবার তোমায় সেবা করে চলবে| প্রভু যেহেতু তুমি স্বয়ং আমার পরিবারকে আশীর্বাদ করেছ তারা চির কালই তোমার আশীর্বাদ-ধন্য থাকবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার বংশকে তুমি সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করেছ যাতে এই বংশ চিরকাল তোমার সামনে থাকে; কারণ, হে সদাপ্রভু তুমিই আশীর্বাদ করেছ এবং তাই তা চিরকালের জন্য আশীর্বাদযুক্ত।