1 Chronicles 17:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি যে স্থানেই গমন করেছ, সেই স্থানে তোমার সহবর্তী থেকে তোমার সম্মুখ থেকে তোমার সমস্ত দুশমনকে উচ্ছেদ করেছি, আর আমি তোমার নাম দুনিয়ার মহাপুরুষদের নামের মত করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি যেখানে যেখানে গিয়েছ, আমি তোমার সঙ্গে সঙ্গে থেকেছি, এবং তোমার সামনে আসা সব শত্রুকে আমি উচ্ছেদ করেছি। এখন আমি তোমার নাম পৃথিবীর মহাপুরুষদের মতোই করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি যে কোন স্থানে গমন করিয়াছ, সেই স্থানে তোমার সহবর্ত্তী থাকিয়া তোমার সম্মুখ হইতে তোমার সমস্ত শত্রুকে উচ্ছেদ করিয়াছি, আর আমি তোমার নাম পৃথিবীস্থ মহাপুরুষদের নামের মত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি যে কোন স্থানে গমন করিয়াছ, সেই স্থানে তোমার সহবর্তী থাকিয়া তোমার সম্মুখ হইতে তোমার সমস্ত শত্রুকে উচ্ছেদ করিয়াছি, আর আমি তোমার নাম পৃথিবীস্থ মহাপুরুষদের নামের মত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি যে সব জায়গায় গিয়েছ আমিও সেখানে তোমার সংগে গিয়েছি এবং তোমার সামনে থেকে তোমার সমস্ত শত্রুদের শেষ করে দিয়েছি। আমি তোমার নাম পৃথিবীর মহান লোকদের নামের মত বিখ্যাত করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি যে সব জায়গায় গিয়েছ আমিও সেখানে তোমার সংগে গিয়েছি এবং তোমার সামনে থেকে তোমার সমস্ত শত্রুদের শেষ করে দিয়েছি। আমি তোমার নাম দুনিয়ার মহান লোকদের নামের মত বিখ্যাত করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি যখন যেখানে গিয়েছ, আমি তোমার সঙ্গে থেকেছি, তোমার সমস্ত শত্রুকে ধ্বংস করেছি। পৃথিবীর মহান নেতাদের মত আমি তোমায় বিখ্যাত করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি যখন যেখানে গিয়েছ আমি তোমার সহায় হয়ে, তোমার আগে আগে সেখানে গিয়ে তোমার শত্রুদের নিধন করেছি| এবার আমি তোমাকে পৃথিবীর সর্বাপেক্ষা খ্যাতিমান ব্যক্তিদের একজনে পরিণত করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি যে সব জায়গায় গিয়েছ আমিও সেখানে তোমার সঙ্গে গিয়েছি এবং তোমার সামনে থেকে তোমার সমস্ত শত্রুদের শেষ করে দিয়েছি। আমি তোমার নাম পৃথিবীর মহান লোকদের নামের মত বিখ্যাত করব।