1 Chronicles 17:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি আমার লোক ইসরাইলের জন্য একটি স্থান নির্ধারণ করবো ও তাদেরকে রোপণ করবো, যেন তারা তাদের সেই স্থানে বাস করে এবং আর বিচলিত না হয়; দুর্বৃত্তরা তাদেরকে আর জুলুম করবে না, যেমন আগে করতো—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার প্রজা ইস্রায়েলের জন্য আমি এক স্থান জোগাব ও তাদের সেখানে বসতি করে দেব, যেন তারা তাদের নিজস্ব ঘরবাড়ি পায় ও আর কখনও যেন তাদের উপদ্রুত হতে না হয়। দুষ্ট লোকজন আর কখনও তাদের অত্যাচার করবে না, যেমনটি তারা শুরু করল
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি আপন প্রজা ইস্রায়েলের জন্য একটী স্থান নিরূপণ করিব, ও তাহাদিগকে রোপন করিব; যেন তাহারা আপনাদের সেই স্থানে বাস করে, এবং আর বিচলিত না হয়;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি আপন প্রজা ইস্রায়েলের জন্য একটি স্থান নিরূপণ করিব, ও তাহাদিগকে রোপণ করিব; যেন তাহারা আপনাদের সেই স্থানে বাস করে, এবং আর বিচলিত না হয়;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার লোক ইস্রায়েলীয়দের জন্য আমি একটা জায়গা ঠিক করে সেখানেই গাছের মত তাদের লাগিয়ে দেব যাতে তারা নিজেদের জায়গায় শান্তিতে বাস করতে পারে এবং আমার লোক ইস্রায়েলীয়দের উপর শাসনকর্তা নিযুক্ত করবার পর থেকে দুষ্ট লোকেরা তাদের উপর যে অত্যাচার করে আসছে তারা যেন আর তা করতে না পারে। আমি তোমার সব শত্রুদেরও দমন করব। “ ‘আমি আরও বলছি যে, আমি সদাপ্রভু তোমার বংশকে গড়ে তুলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বান্দা বনি-ইসরাইলদের জন্য আমি একটা জায়গা ঠিক করে সেখানেই গাছের মত তাদের লাগিয়ে দেব যাতে তারা নিজেদের জায়গায় শান্তিতে বাস করতে পারে এবং আমার বান্দা বনি-ইসরাইলদের উপর শাসনকর্তা নিযুক্ত করবার পর থেকে দুষ্ট লোকেরা তাদের উপর যে জুলুম করে আসছে তারা যেন আর তা করতে না পারে। আমি তোমার সব শত্রুদেরও দমন করব। “ ‘আমি আরও বলছি যে, আমি মাবুদ তোমার বংশকে গড়ে তুলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আমার প্রজা ইসরায়েলের বসবাসের জন্য একটি দেশ মনোনীত করেছি। সেখানে তাদের প্রতিষ্ঠিত করব। তারা তাদের নিজেদের দেশে বাস করবে। সেখান থেকে তাদের আর কোনদিন কোথাও যেতে হবে না কিম্বা কোন দুষ্ট দুরাচারী তাদের উপর আগের মত অত্যাচার করবে না। সেই সময় আমি এইসব শত্রুর হাত থেকে আমার প্রজা ইসরায়েলীদের রক্ষা করার ভার দিয়েছিলাম জননায়কদের হাতে। এবার সব শত্রুর হাত থেকে তোমায় নিষ্কৃতি দিলাম। আমি তোমাকে কুলপতি করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি এই জায়গা ইস্রায়েলীয়দের দিলাম| আমি ওদের এখানে বসালাম এবং ওরা এখানে বসবাস করবে| কেউ তাদের উৎযক্ত করবে না| দুষ্ট জাতিরাও আগের মতো তাদের আক্রমণ করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার লোক ইস্রায়েলীয়দের জন্য আমি একটা জায়গা ঠিক করে সেখানেই গাছের মত তাদের লাগিয়ে দেব যাতে তারা নিজেদের জায়গায় শান্তিতে বাস করতে পারে