1 Chronicles 18:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এর পরে দাউদ ফিলিস্তিনীদেরকে আক্রমণ করে পরাজিত করলেন, আর ফিলিস্তিনীদের হাত থেকে গাৎ ও তার সমস্ত উপনগর অধিকার করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কালক্রমে, দাউদ ফিলিস্তিনীদের পরাজিত করলেন ও তাদের বশীভূতও করলেন, এবং তিনি ফিলিস্তিনীদের হাত থেকে গাৎ ও সেটির চারপাশের গ্রামগুলি ছিনিয়ে নিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎপরে দায়ূদ পলেষ্টীয়দিগকে আঘাত করিয়া নত করিলেন, আর পলেষ্টীয়দের হস্ত হইতে গাৎ ও তাহার উপনগর সকল হরণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎপরে দায়ূদ পলেষ্টীয়দিগকে আঘাত করিয়া নত করিলেন, আর পলেষ্টীয়দের হস্ত হইতে গাৎ ও তাহার উপনগর সকল হরণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে দায়ূদ পলেষ্টীয়দের হারিয়ে দিয়ে তাদের নিজের অধীনে আনলেন। তিনি পলেষ্টীয়দের হাত থেকে গাৎ ও তার আশেপাশের গ্রামগুলো দখল করে নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে দাউদ ফিলিস্তিনীদের হারিয়ে দিয়ে তাদের নিজের অধীনে আনলেন। তিনি ফিলিস্তিনীদের হাত থেকে গাৎ ও তার আশেপাশের গ্রামগুলো দখল করে নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিছুদিন পর দাউদ ফিলিস্তিনীদের আক্রমণ করে পদানত করলেন এবং তাদের হাত থেকে গাৎ ও তার আশপাশের সমস্ত গ্রাম নিয়ে নিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ পলেষ্টীয়দের আক্রমণ করে তাদের যুদ্ধে পরাজিত করেন এবং পলেষ্টীয়দের কাছ থেকে গাৎ ও তার পার্শ্ববর্তী ছোটখাটো শহরগুলি দখল করে নিয়ে নেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ পলেষ্টীয়দের আঘাত করে তাদের নিজের অধীনে আনলেন। তিনি পলেষ্টীয়দের হাত থেকে গাৎ ও তার আশেপাশের গ্রামগুলো দখল করে নিলেন।