1 Chronicles 18:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তিনি হদদেষরের সঙ্গে যুদ্ধে তাঁকে আক্রমণ করেছেন বলে তাঁর শুকরিয়া করার জন্য তাঁর পুত্র হদোরামকে তাঁর কাছে প্রেরণ করলেন; কেননা হদদেষরের সঙ্গে তয়ূরও যুদ্ধ হয়েছিল। আর হদোরামের সঙ্গে রূপা, সোনা ও ব্রোঞ্জের নানা রকম পাত্র ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন হদদেষরের বিরুদ্ধে যুদ্ধজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য তিনি দাউদের কাছে তাঁর ছেলে হদোরামকে পাঠিয়ে দিলেন, কারণ হদদেষরের সাথে তোয়ুর প্রায়ই যুদ্ধ হত। হদোরাম সোনা, রুপো ও ব্রোঞ্জের বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তিনি হদরেষরের সহিত যুদ্ধ করিয়া তাঁহাকে আঘাত করিয়াছেন বলিয়া তাঁহার ধন্যবাদ করিবার জন্য আপন পুত্র হদোরামকে তাঁহার কাছে প্রেরণ করিলেন; কেননা হদরেষরের সহিত তয়ূরও যুদ্ধ হইয়াছিল। আর [হদোরামের সঙ্গে] রৌপ্যের, স্বর্ণের ও পিত্তলের নানা প্রকার পাত্র ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তিনি হদরেষরের সহিত যুদ্ধ করিয়া তাঁহাকে আঘাত করিয়াছেন বলিয়া তাঁহার ধন্যবাদ করিবার জন্য আপন পুত্র হদোরামকে তাঁহার কাছে প্রেরণ করিলেন; কেননা হদরেষরের সহিত তয়ূরও যুদ্ধ হইয়াছিল। আর [হদোরামের সঙ্গে] রৌপ্যের, স্বর্ণের ও পিত্তলের নানা প্রকার পাত্র ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ হদদেষরের সংগে যুদ্ধে জয়ী হয়েছেন বলে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাবার জন্য তয়ি তাঁর ছেলে হদোরামকে রাজা দায়ূদের কাছে পাঠিয়ে দিলেন। এই হদদেষরের সংগে তয়ির অনেকবার যুদ্ধ হয়েছিল। হদোরাম দায়ূদের জন্য সংগে করে সোনা, রূপা ও ব্রোঞ্জের নানা রকম জিনিস নিয়ে এসেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ হদদেষরের সংগে যুদ্ধে জয়ী হয়েছেন বলে তাঁকে সালাম ও অভিনন্দন জানাবার জন্য তয়ি তাঁর ছেলে হদোরামকে বাদশাহ্‌ দাউদের কাছে পাঠিয়ে দিলেন। এই হদদেষরের সংগে তয়ির অনেকবার যুদ্ধ হয়েছিল। হদোরাম দাউদের জন্য সংগে করে সোনা, রূপা ও ব্রোঞ্জের নানা রকম জিনিস নিয়ে এসেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তিনি হদ্‌দেষরকে পরাজিত করার জন্য অভিনন্দন ও অভিবাদন জানাতে নিজের ছেলে জেরামকে রাজা দাউদের কাছে পাঠালেন। এই হদ্‌দেষর প্রায়ই রাজা তোয়ির সঙ্গে যুদ্ধ করতেন। তোয়ি জোরামের হাতে দাউদকে সোনা, রূপো ও ব্রোঞ্জের সব রকমের জিনিষ উপহারস্বরূপ পাঠিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তিনি তাঁর পুত্র হদোরামকে দিয়ে সন্ধিপ্রস্তাব করে দায়ুদের কাছে আশীর্বাদ নিতে পাঠালেন যেহেতু দায়ুদ হদরেষরকে পরাজিত করেছিলেন| হদরেষর তয়ূর সঙ্গে যুদ্ধ করছিলেন| দায়ুদ, হদরেষরকে পরাজিত করায় তয়ূ হদোরামের হাত দিয়ে সোনা, রূপো ও পিতলের বহু মূল্যবান সামগ্রী পাঠিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ হদরেষরের সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছেন বলে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাবার জন্য তয়ি তাঁর ছেলে হদোরামকে রাজা দায়ূদের কাছে পাঠিয়ে দিলেন। এই হদরেষরের সঙ্গে তয়ূর অনেকবার যুদ্ধ হয়েছিল। হদোরাম দায়ূদের জন্য সঙ্গে করে সোনা, রূপা ও পিতলের নানা রকম জিনিস নিয়ে এসেছিলেন।