1 Chronicles 18:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে বাদশাহ্‌ দাউদ সমস্ত জাতি থেকে, ইদোম, মোয়াব, অম্মোনীয়দের এবং ফিলিস্তিনী ও আমালেক থেকে আনা রূপার ও সোনার সঙ্গে সেসব দ্রব্যও মাবুদের উদ্দেশে পবিত্র করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা দাউদ এইসব জিনিসপত্র সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করে দিলেন, ঠিক যেভাবে ইদোম ও মোয়াব, অম্মোনীয় ও ফিলিস্তিনী এবং অমালেক: এইসব জাতির কাছ থেকে আনা সোনা ও রুপো তিনি উৎসর্গ করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে দায়ূদ রাজা সমস্ত জাতি হইতে, ইদোম, মোয়াব, অম্মোন-সন্তানগণ, এবং পলেষ্টীয়গণ ও অমালেক হইতে আনীত রৌপ্যের ও স্বর্ণের সহিত সেই সকল দ্রব্যও সদাপ্রভুর উদ্দেশে পবিত্র করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে দায়ূদ রাজা সমস্ত জাতি হইতে, ইদোম, মোয়াব, অম্মোন-সন্তানগণ, এবং পলেষ্টীয়গণ ও অমালেক হইতে আনীত রৌপ্যের ও স্বর্ণের সহিত সেই সকল দ্রব্যও সদাপ্রভুর উদ্দেশে পবিত্র করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর আগে রাজা দায়ূদ ইদোমীয়, মোয়াবীয়, অম্মোনীয়, পলেষ্টীয় এবং অমালেকীয়দের কাছ থেকে সোনা ও রূপা নিয়ে এসে যেমন সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রেখেছিলেন তেমনি এগুলো নিয়েও তিনি তা-ই করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর আগে বাদশাহ্‌ দাউদ ইদোমীয়, মোয়াবীয়, অম্মোনীয়, ফিলিস্তিনী এবং আমালেকীয়দের কাছ থেকে সোনা ও রূপা নিয়ে এসে যেমন মাবুদের উদ্দেশ্যে পবিত্র করে রেখেছিলেন তেমনি এগুলো নিয়েও তিনি তা-ই করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা দাউদ এই উপহার সামগ্রীগুলি এবং যে সমস্ত জাতিকে তিনি পদানত করেছিলেন, সেই ইদোমী, মোয়াবী, আম্মোনী, ফিলিস্তিনী এবং অমালেকীদের কাছ থেকে লুঠে আনা সমস্ত সোনা-রূপো প্রভু পরমেশ্বরের কাছে উৎসর্গ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইদোম, মোয়াব, অম্মোন, অমালেক এবং পলেষ্টীয় থেকে দায়ুদ যে সোনা, রূপো এবং পিতলের জিনিষপত্র পেয়েছিলেন তা দিয়ে তিনিও একই কাজ করলেন| তিনি এগুলি প্রভুর উদ্দেশ্যে নিবেদন করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর আগে রাজা দায়ূদ ইদোমীয়, মোয়াবীয়, অম্মোনীয়, পলেষ্টীয় এবং অমালেকীয়দের কাছ থেকে সোনা ও রূপা নিয়ে এসে যেমন সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রেখেছিলেন তেমনি এগুলো নিয়েও তিনি তাই করলেন।