1 Chronicles 18:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি ইদোমে সৈন্যদল স্থাপন করলেন এবং সমস্ত ইদোমীয় লোক দাউদের গোলাম হল। আর দাউদ যেসব স্থানে যেতেন, সেই স্থানে মাবুদ তাঁকে বিজয়ী করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি ইদোম দেশে সৈন্যদল মোতায়েন করে দিলেন, ও ইদোমীয়রা সবাই দাউদের বশীভূত হল। দাউদ যেখানে যেখানে গেলেন, সদাপ্রভু সেখানে সেখানে তাঁকে বিজয়ী করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি ইদোমে সৈন্যদল স্থাপন করিলেন; এবং ইদোমীয় সকল লোক দায়ূদের দাস হইল। আর দায়ূদ যে কোন স্থানে যাইতেন, সেই স্থানে সদাপ্রভু তাঁহাকে বিজয়ী করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি ইদোমে সৈন্যদল স্থাপন করিলেন; এবং ইদোমীয় সকল লোক দায়ূদের দাস হইল। আর দায়ূদ যে কোন স্থানে যাইতেন, সেই স্থানে সদাপ্রভু তাঁহাকে বিজয়ী করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি ইদোমের কয়েক জায়গায় সৈন্যদল রাখলেন আর তাতে সমস্ত ইদোমীয়েরা দায়ূদের অধীন হল। দায়ূদ যে কোন জায়গায় যেতেন সদাপ্রভু সেখানেই তাঁকে জয়ী করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি ইদোমের কয়েক জায়গায় সৈন্যদল রাখলেন আর তাতে সমস্ত ইদোমীয়রা দাউদের অধীন হল। দাউদ যে কোন জায়গায় যেতেন মাবুদ সেখানেই তাঁকে জয়ী করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সারা ইদোম দেশে তিনি সৈন্য শিবির স্থাপন করলেন এবং ইদোমীরা দাউদের অধীন প্রজা হল। এইভাবে প্রভু পরমেশ্বর সর্বত্র তাঁকে বিজয়ী করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবীশয় ইদোমে এক সৈন্যবাহিনীর দলও বসাল এবং ইদোমীয়রা দায়ুদের বশ্যতা স্বীকার করে| প্রভু দায়ুদকে সর্বত্রই বিজয়ী করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি ইদোমের কয়েক জায়গায় সৈন্যদল রাখলেন আর তাতে সমস্ত ইদোমীয়েরা দায়ূদের অধীন হল। দায়ূদ যে কোনো জায়গায় যেতেন সদাপ্রভু সেখানেই তাঁকে জয়ী করতেন।