1 Chronicles 18:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদ সমস্ত ইসরাইলের উপরে রাজত্ব করলেন, তিনি তাঁর সমস্ত লোকের জন্য ন্যায়ভাবে বিচার ও শাসন করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ সমস্ত ইস্রায়েলের উপর রাজত্ব করলেন, ও তাঁর সব প্রজার জন্য যা যা ন্যায্য ও উপযুক্ত ছিল, তিনি তাই করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদ সমস্ত ইস্রায়েলের উপরে রাজত্ব করিলেন; তিনি আপনার সমস্ত প্রজার জন্য বিচার ও ন্যায় সাধন করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদ সমস্ত ইস্রায়েলের উপরে রাজত্ব করিলেন; তিনি আপনার সমস্ত প্রজার জন্য বিচার ও ন্যায় সাধন করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ সমস্ত ইস্রায়েল দেশের উপর রাজত্ব করতে লাগলেন। তাঁর লোকদের তিনি ন্যায়ভাবে বিচার ও শাসন করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ সমস্ত ইসরাইল দেশের উপর রাজত্ব করতে লাগলেন। তাঁর লোকদের তিনি ন্যায়ভাবে বিচার ও শাসন করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ সমগ্র ইসরায়েলের উপর রাজত্ব করতে লাগলেন। তাঁর শাসন-শৃঙ্খলায় প্রজারা ন্যায় ও সুবিচার পেতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত ইস্রায়েলের শাসক দায়ুদ তাঁর সমস্ত প্রজাদের প্রতি ন্যায় ও সমবিচার নিয়ে ইস্রায়েল শাসন করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ সমস্ত ইস্রায়েল দেশের উপর রাজত্ব করতে লাগলেন। তাঁর লোকদের তিনি ন্যায়ভাবে বিচার ও শাসন করতেন।