1 Chronicles 18:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে সময়ে সোবার বাদশাহ্ হদদেষর ফোরাত নদীর কাছে তাঁর কর্তৃত্ব স্থাপন করতে যান, সেই সময়ে দাউদ হমাতে তাঁকে আঘাত করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও, সোবার রাজা হদদেষর যখন ইউফ্রেটিস নদীর কাছে তাঁর মিনারটি খাড়া করতে গেলেন, তখন হমাৎ অঞ্চলে দাউদ তাঁকেও পরাজিত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে সময়ে সোবার রাজা হদরেষর ফরাৎ নদীর নিকটে আপন কর্ত্তৃত্ব স্থাপন করিতে যান, সেই সময়ে দায়ূদ হমাতে তাঁহাকে আঘাত করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে সময়ে সোবার রাজা হদরেষর ফরাৎ নদীর নিকটে আপন কর্তৃত্ব স্থাপন করিতে যান, সেই সময়ে দায়ূদ হমাতে তাঁহাকে আঘাত করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সোবার রাজা হদদেষর যখন ইউফ্রেটিস নদী বরাবর তাঁর জায়গাগুলোতে আবার তাঁর কর্তৃত্ব স্থাপন করতে গেলেন তখন দায়ূদ তাঁর সংগে যুদ্ধ করতে হমাৎ পর্যন্ত গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে সোবার বাদশাহ্ হদদেষর যখন ফোরাত নদী বরাবর তাঁর জায়গাগুলোতে আবার তাঁর কর্তৃত্ব স্থাপন করতে গেলেন তখন দাউদ তাঁর সংগে যুদ্ধ করতে হামা পর্যন্ত গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার রাজা দাউদ আক্রমণ করলেন হমাতের কাছে অবস্থিত সোবার রাজা হদদেষরকে। তিনি যাচ্ছিলেন ইউফ্রেটিস নদীর তীরবর্তী অঞ্চলের উপর দখল কায়েম করতে। হদ্দেষর পরাজিত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সোবার রাজা হদরেষরের সেনাবাহিনীর সঙ্গেও দায়ুদ যুদ্ধ করেন| হদরেষর ফরাৎ নদী পর্যন্ত তাঁর রাজত্ব বিস্তারের চেষ্টা করেছিলেন, কিন্তু দায়ুদ তাঁর সেনাবাহিনীকে হমাত পর্যন্ত পিছু হঠতে বাধ্য করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সোবার রাজা হদরেষর যখন ইউফ্রেটিস নদী বরাবর তাঁর জায়গাগুলোতে আবার তাঁর কর্তৃত্ব স্থাপন করতে গেলেন তখন দায়ূদ তাঁর সঙ্গে যুদ্ধ করতে হমাৎ পর্যন্ত গেলেন।