1 Chronicles 18:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দামেস্কের অরামীয়েরা সোবার হদদেষরের বাদশাহ্র সাহায্য করতে আসলে দাউদ সেই অরামীয়দের মধ্যে বাইশ হাজার লোককে আঘাত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দামাস্কাসের অরামীয়রা যখন সোবার রাজা হদদেষরকে সাহায্য করতে এসেছিল, তখন দাউদ তাদের মধ্যে বাইশ হাজার জনকে যন্ত্রণা করে ফেলে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দম্মেশকের অরামীয়েরা সোবার হদরেষর রাজার সাহায্য করিতে আসিলে দায়ূদ সেই অরামীয়দের মধ্যে বাইশ সহস্র জনকে আঘাত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দম্মেশকের অরামীয়েরা সোবার হদরেষর রাজার সাহায্য করিতে আসিলে দায়ূদ সেই অরামীয়দের মধ্যে বাইশ সহস্র জনকে আঘাত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দামেস্কের অরামীয়েরা যখন সোবার রাজা হদদেষরকে সাহায্য করতে আসল তখন দায়ূদ তাদের বাইশ হাজার লোককে মেরে ফেললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দামেস্কের সিরীয়রা যখন সোবার বাদশাহ্ হদদেষরকে সাহায্য করতে আসল তখন দাউদ তাদের বাইশ হাজার লোককে হত্যা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সোবার রাজা হদ্দেষরকে সাহায্য করার জন্য দামাস্কাস থেকে সিরীয় সেনাবাহিনী এগিয়ে এল। দাউদ তাদেরও পরাজিত করলেন। যুদ্ধে তাদের বাইশ হাজার লোক নিহত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অরামীয়রা দম্মেশক থেকে সোবার রাজা হদরেষরকে সাহায্য করতে এলে দায়ুদ তাদেরও পরাজিত করেন এবং 22,000 অরামীয় সেনাকে হত্যা করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দম্মেশকের অরামীয়েরা যখন সোবার রাজা হদরেষরকে সাহায্য করতে আসল তখন দায়ূদ তাদের বাইশ হাজার লোককে মেরে ফেললেন।