1 Chronicles 18:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ হদরেষরের টিভৎ ও কূন নগর থেকে বিস্তর ব্রোঞ্জ আনলেন, সোলায়মান তা দ্বারা ব্রোঞ্জের সমুদ্র, দুই স্তম্ভ ও ব্রোঞ্জের সমস্ত পাত্র তৈরি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হদদেষরের অধিকারে থাকা দুটি নগর তেভা ও কূন থেকে দাউদ প্রচুর পরিমাণে ব্রোঞ্জ নিয়ে এলেন, যেগুলি শলোমন ব্রোঞ্জের সমুদ্রপাত্র, বেশ কয়েকটি থাম ও ব্রোঞ্জের বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করার কাজে ব্যবহার করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ হদরেষরেব টিভৎ ও কূন নগর হইতে বিস্তর পিত্তল আনিলেন, শলোমন তাহা দ্বারা পিত্তলময় সমুদ্র, দুই স্তম্ভ ও পিত্তলময় পাত্র সকল নির্ম্মাণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ হদরেষরের টিভৎ ও কূন নগর হইতে বিস্তর পিত্তল আনিলেন, শলোমন তাহা দ্বারা পিত্তলময় সমুদ্র, দুই স্তম্ভ ও পিত্তলময় পাত্র সকল নির্মাণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
টিভৎ ও কূন নামে হদদেষরের দু’টা শহর থেকে দায়ূদ প্রচুর পরিমাণে ব্রোঞ্জও নিয়ে আসলেন। এই ব্রোঞ্জ দিয়ে শলোমন সেই বিরাট পাত্র, থাম ও ব্রোঞ্জের অন্যান্য জিনিস তৈরী করিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
টিভৎ ও কূন নামে হদদেষরের দু’টা শহর থেকে দাউদ প্রচুর পরিমাণে ব্রোঞ্জও নিয়ে আসলেন। এই ব্রোঞ্জ দিয়ে সোলায়মান সেই বিরাট পাত্র, থাম ও ব্রোঞ্জের অন্যান্য জিনিস তৈরী করিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইসাথে হদ্দেষরের অধীনস্থ টিভৎ ও কুন শহর থেকে দাউদ প্রচুর পরিমাণে ব্রোঞ্জ নিযে এলেন। (পরবর্তীকালে রাজা শলোমন এই ব্রোঞ্জ দিয়ে বিরাট জলাধার ও স্তম্ভ এবং মন্দিরে ব্যবহারের জন্য পাত্র তৈরী করেছিলেন।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
টিভত্ ও কূন শহর থেকে তিনি প্রচুর পরিমাণে পিতলও এনেছিলেন| এই শহরগুলি ছিল হদরেষরের অধিকারে| পরবর্তীকালে, শলোমন এই সমস্ত পিতল মন্দিরের জন্য পিতলের জলাধার, পিতলের থামসমূহ এবং পিতলের অন্যান্য জিনিষ বানাবার কাজে ব্যবহার করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
টিভৎ ও কূন নামে হদরেষরের দুটো শহর থেকে দায়ূদ প্রচুর পরিমাণে পিতলও নিয়ে আসলেন। এই পিতল দিয়ে শলোমন সেই বিরাট পাত্র, থাম ও পিতলের অন্যান্য জিনিস তৈরী করেছিলেন।