1 Chronicles 19:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অবশিষ্ট লোকদেরকে তিনি তাঁর ভাই অবীশয়ের হাতে তুলে দিলেন, তাতে তারা অম্মোনীয়দের সম্মুখে সৈন্য সাজালো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাকি সৈন্যদের তিনি তাঁর ভাই অবীশয়ের কর্তৃত্বাধীন করে রেখেছিলেন, এবং তারা অম্মোনীয়দের বিরুদ্ধে মোতায়েন হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অবশিষ্ট লোকদিগকে তিনি আপন ভ্রাতা অবীশয়ের হস্তে সমর্পণ করিলেন; তাহাতে তাহারা অম্মোন-সন্তানদের সম্মুখে সৈন্য রচনা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অবশিষ্ট লোকদিগকে তিনি আপন ভ্রাতা অবীশয়ের হস্তে সমর্পণ করিলেন; তাহাতে তাহারা অম্মোন-সন্তানদের সম্মুখে সৈন্য রচনা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাকী সৈন্যদের তিনি তাঁর ভাই অবীশয়ের অধীনে রাখলেন; তাতে তারা অম্মোনীয়দের বিরুদ্ধে যুদ্ধের জন্য নিজেদের সাজাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাকী সৈন্যদের তিনি তাঁর ভাই অবীশয়ের অধীনে রাখলেন; তাতে তারা অম্মোনীয়দের বিরুদ্ধে যুদ্ধের জন্য নিজেদের সাজাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং তাঁর ভাই অবিশয়ের পরিচালনায় বাকী সৈন্যদের পাঠালেন আম্মোনী সেনাদের সাথে মোকাবিলা করতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর বাদবাকি সৈনিকদের তাঁর ভাই অবীশযের নেতৃত্বে অম্মোনীয় সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাকি সৈন্যদের তিনি তাঁর ভাই অবীশয়ের অধীনে রাখলেন; তাতে তারা অম্মোনীয়দের বিরুদ্ধে যুদ্ধের জন্য নিজেদের সাজাল।