1 Chronicles 19:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি বললেন, যদি অরামীয়েরা আমার চেয়ে বলবান হয়, তবে তুমি আমাকে সাহায্য করবে; আর যদি অম্মোনীয়রা তোমার চেয়ে বলবান হয়, তবে আমি তোমাকে সাহায্য করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোয়াব বললেন, “অরামীয়রা যদি আমার চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায়, তবে তুমি আমাকে রক্ষা কোরো; কিন্তু অম্মোনীয়রা যদি তোমার চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায়, তবে আমিই তোমাকে রক্ষা করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি কহিলেন, যদি অরামীয়েরা আমা অপেক্ষা বলবান হয়, তবে তুমি আমার সাহায্য করিবে; আর যদি অম্মোন-সন্তানগণ তোমা অপেক্ষা বলবান হয়, তবে আমি তোমার সাহায্য করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি কহিলেন, যদি অরামীয়েরা আমা অপেক্ষা বলবান হয়, তবে তুমি আমার সাহায্য করিবে; আর যদি অম্মোন-সন্তানগণ তোমা অপেক্ষা বলবান হয়, তবে আমি তোমার সাহায্য করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোয়াব তাঁর ভাইকে বললেন, “যদি অরামীয়েরা আমার চেয়ে শক্তিশালী হয় তবে তুমি আমাকে সাহায্য করতে আসবে, আর যদি অম্মোনীয়েরা তোমার চেয়ে শক্তিশালী হয় তবে আমি তোমাকে সাহায্য করতে যাব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোয়াব তাঁর ভাইকে বললেন, “যদি সিরীয়রা আমার চেয়ে শক্তিশালী হয় তবে তুমি আমাকে সাহায্য করতে আসবে, আর যদি অম্মোনীয়রা তোমার চেয়ে শক্তিশালী হয় তবে আমি তোমাকে সাহায্য করতে যাব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোয়াব তাঁর ভাইকে বললেন, যদি দেখ, সিরীয় সেনাদল আমাকে হারিয়ে দিচ্ছে, তখন আমায় সাহায্য করতে এস। আর আম্মোনীরা যদি তোমায় হারিয়ে দেয় তাহলে আমি যাব তোমাকে সাহায্য করতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোয়াব অবীশয়কে বললেন, “অরামের সেনারা যদি আমার পক্ষে বেশি শক্তিশালী হয় তো তুমি আমায় সাহায্য করতে এসো| আর যদি ওরা তোমার চেয়ে বেশি শক্তিশালী হয় তো আমি তোমায় সাহায্য করব!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোয়াব তাঁর ভাইকে বললেন, “যদি অরামীয়েরা আমার চেয়ে শক্তিশালী হয় তবে তুমি আমাকে সাহায্য করতে আসবে, আর যদি অম্মোনীয়েরা তোমার চেয়ে শক্তিশালী হয় তবে আমি তোমাকে সাহায্য করতে যাব।