1 Chronicles 19:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সাহস কর, এসো, আমাদের জাতি ও আমাদের আল্লাহ্‌র নগরগুলোর জন্য আমরা নিজেদের বলবান করি; আর মাবুদের দৃষ্টিতে যা ভাল, তিনি তা-ই করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শক্তিশালী হও, এসো—আমরা আমাদের জাতির ও আমাদের ঈশ্বরের নগরগুলির জন্য বীরের মতো লড়াই করি। সদাপ্রভুই তাঁর দৃষ্টিতে যা ভালো বোধ হয়, তাই করবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সাহস কর, আইস, আমাদের জাতির জন্য ও আমাদের ঈশ্বরের নগর সকলের জন্য আমরা আপনাদিগকে বলবান করি; আর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ভাল, তিনি তাহাই করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সাহস কর, আইস, আমাদের জাতির জন্য ও আমাদের ঈশ্বরের নগর সকলের জন্য আমরা আপনাদিগকে বলবান করি; আর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ভাল, তিনি তাহাই করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সাহস কর; আমাদের লোকদের জন্য এবং আমাদের ঈশ্বরের শহরগুলোর জন্য এস, আমরা সাহসের সংগে যুদ্ধ করি। সদাপ্রভুর চোখে যা ভাল তিনি তা-ই করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাহস কর; আমাদের লোকদের জন্য এবং আমাদের আল্লাহ্‌র শহরগুলোর জন্য এস, আমরা সাহসের সংগে যুদ্ধ করি। মাবুদের চোখে যা ভাল তিনি তা-ই করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাহস কর! এস, আমরা আমাদের জাতির জন্য এবং আমাদের ঈশ্বরের নগরীগুলি রক্ষার জন্য প্রাণপণে যুদ্ধ করি। পরম ঈশ্বর প্রভুর মঙ্গল ইচ্ছা পূর্ণ হোক!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চলো এবার বীরত্ব ও সাহসের সঙ্গে আমাদের ঈশ্বরের শহরগুলোর জন্য ও আমাদের দেশের লোকদের জন্য ওদের ওপর ঝাঁপিয়ে পড়ি| তারপর তো সবই প্রভুর ইচ্ছে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সাহস কর; আমাদের লোকদের জন্য এবং আমাদের ঈশ্বরের শহরগুলোর জন্য এস, আমরা সাহসের সঙ্গে যুদ্ধ করি। সদাপ্রভুর চোখে যা ভাল তিনি তাই করবেন।”