1 Chronicles 19:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যোয়াব ও তাঁর সঙ্গী লোকেরা যুদ্ধ করার জন্য অরামীয়দের সম্মুখীন হলে তারা তাঁর সম্মুখ থেকে পালিয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যোয়াব ও তাঁর সৈন্যদল অরামীয়দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এগিয়ে গেলেন, ও তারা তাঁর সামনে থেকে পালিয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোয়াব ও তাঁহার সঙ্গী লোকেরা যুদ্ধার্থে অরামীয়দের সম্মুখীন হইলে তাহারা তাঁহার সম্মুখ হইতে পলায়ন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোয়াব ও তাঁহার সঙ্গী লোকেরা যুদ্ধার্থে অরামীয়দের সম্মুখীন হইলে তাহারা তাঁহার সম্মুখ হইতে পলায়ন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বলে যোয়াব তাঁর সৈন্যদল নিয়ে অরামীয়দের সংগে যুদ্ধ করবার জন্য এগিয়ে গেলে পর অরামীয়েরা তাঁর সামনে থেকে পালিয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বলে যোয়াব তাঁর সৈন্যদল নিয়ে সিরীয়দের সংগে যুদ্ধ করবার জন্য এগিয়ে গেলে পর সিরীয়রা তাঁর সামনে থেকে পালিয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোয়াব সসৈন্যে সিরীয় সেনাদের আক্রমণ করতে এগিয়ে চললেন। তারা ভয়ে পালিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই না বলে, যোয়াব অরামীয় সেনাবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়লেন| অরামীয় সেনারা তখন পালাতে শুরু করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই বলে যোয়াব তাঁর সৈন্যদল নিয়ে অরামীয়দের সঙ্গে যুদ্ধ করবার জন্য এগিয়ে গেলে পর অরামীয়েরা তাঁর সামনে থেকে পালিয়ে গেল।