1 Chronicles 19:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদকে এই সংবাদ দেওয়া হলে তিনি সমস্ত ইসরাইলকে একত্র করলেন এবং জর্ডান পার হয়ে তাদের কাছে উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে সৈন্য সাজালেন; আর দাউদ অরামীয়দের বিরুদ্ধে সৈন্য রচনা করলে তারা তাঁর সঙ্গে যুদ্ধ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদকে যখন একথা বলা হল, তখন তিনি সমগ্র ইস্রায়েলকে একত্রিত করে জর্ডন নদী পার করে গেলেন; তিনি তাদের বিরুদ্ধে এগিয়ে গেলেন ও তাদের উল্টোদিকে তাঁর সৈন্যদল মোতায়েন করলেন। যুদ্ধক্ষেত্রে অরামীয়দের সম্মুখীন হওয়ার জন্য দাউদ তাঁর সৈন্যদল সাজিয়েছিলেন, এবং তারা তাঁর বিরুদ্ধে যুদ্ধ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদকে এই সংবাদ দেওয়া হইলে তিনি সমস্ত ইস্রায়েলকে একত্র করিলেন, এবং যর্দ্দন পার হইয়া তাহাদের নিকটে উপস্থিত হইলেন, ও তাহাদের বিরুদ্ধে সৈন্য রচনা করিলেন; আর দায়ূদ অরামীয়দের বিরুদ্ধে সৈন্য রচনা করিলে তাহারা তাঁহার সহিত যুদ্ধ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদকে এই সংবাদ দেওয়া হইলে তিনি সমস্ত ইস্রায়েলকে একত্র করিলেন, এবং যর্দন পার হইয়া তাহাদের নিকটে উপস্থিত হইলেন, ও তাহাদের বিরুদ্ধে সৈন্য রচনা করিলেন; এবং দায়ূদ অরামীয়দের বিরুদ্ধে সৈন্য রচনা করিলে তাহারা তাঁহার সহিত যুদ্ধ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদকে সেই কথা জানালে পর তিনি সমস্ত ইস্রায়েলীয় সৈন্যদের জড়ো করলেন এবং যর্দন নদী পার হয়ে তাদের বিরুদ্ধে এগিয়ে গেলেন এবং তাদের সামনের দিকে যুদ্ধের জন্য সৈন্য সাজালেন। তখন অরামীয়েরা দায়ূদের সংগে যুদ্ধ করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদকে সেই কথা জানালে পর তিনি সমস্ত ইসরাইলীয় সৈন্যদের জমায়েত করলেন এবং জর্ডান নদী পার হয়ে তাদের বিরুদ্ধে এগিয়ে গেলেন এবং তাদের সামনের দিকে যুদ্ধের জন্য সৈন্য সাজালেন। তখন সিরীয়রা দাউদের সংগে যুদ্ধ করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সংবাদ পেয়ে দাউদ ইসরায়েলী সৈন্যদের একত্র করে জর্ডন নদী পার হয়ে সিরীয় সেনাদের বিরুদ্ধে সৈন্য সমাবেশ করলেন। দুই দলে যুদ্ধ বেধে গেল
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ যখন অরামের সেনাবাহিনীদের যুদ্ধের জন্য একত্র হবার খবর পেলেন, তিনিও ইস্রায়েলের লোকদের একত্র করে তাদের যর্দন নদীর ওপারে পাঠিয়ে দিলেন এবং অরামীয় সেনাবাহিনীর মুখোমুখি হয়ে তাদের আক্রমণ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদকে সেই কথা জানালে পর তিনি সমস্ত ইস্রায়েলীয় সৈন্যদের জড়ো করলেন এবং যর্দ্দন নদী পার হয়ে তাদের বিরুদ্ধে এগিয়ে গেলেন এবং তাদের সামনের দিকে যুদ্ধের জন্য সৈন্য সাজালেন। তখন অরামীয়েরা দায়ূদের সঙ্গে যুদ্ধ করল।