1 Chronicles 19:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন হানূন দাউদের গোলামদেরকে ধরে তাদেরকে দাড়ি কামিয়ে দিলেন ও পোশাকের অর্ধেক অর্থাৎ নিতম্ব দেশ পর্যন্ত কেটে তাদেরকে বিদায় করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব হানূন দাউদের পাঠানো প্রতিনিধিদের ধরে তাদের চুল-দাড়ি কামিয়ে, নিতম্বদেশ পর্যন্ত তাদের জামাকাপড় কেটে দিয়ে তাদের ফেরত পাঠিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন হানূন দায়ূদের দাসগণকে ধরিয়া তাহাদিগকে ক্ষৌরি করাইয়া দিলেন, ও বস্ত্রের অর্দ্ধেক অর্থাৎ নিতম্ব দেশ পর্য্যন্ত কাটিয়া তাহাদিগকে বিদায় করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন হানূন দায়ূদের দাসগণকে ধরিয়া তাহাদিগকে ক্ষৌরি করাইয়া দিলেন, ও বস্ত্রের অর্ধেক অর্থাৎ নিতম্ব দেশ পর্যন্ত কাটিয়া তাহাদিগকে বিদায় করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হানূন তখন দায়ূদের লোকদের ধরে তাদের দাড়ি কামিয়ে দিলেন এবং লম্বা জামার অর্ধেকটা, অর্থাৎ কোমর পর্যন্ত কেটে দিয়ে তাদের বিদায় করে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হানূন তখন দাউদের লোকদের ধরে তাদের দাড়ি কামিয়ে দিলেন এবং জুব্বার অর্ধেকটা, অর্থাৎ কোমর পর্যন্ত কেটে দিয়ে তাদের বিদায় করে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হানুন তখন দাউদের দূতদের ধরে তাদের এক গালের দাড়ি কামিয়ে, নিতম্ব পর্যন্ত পরণের কাপড় কেটে নিয়ে বিদায় দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হানূন তখন দায়ুদের কর্মচারীদের গ্রেপ্তার করে তাদের দাড়ি কেটে পরণের পোশাক ছিঁড়ে তাদের ফেরত পাঠিয়ে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হানূন তখন দায়ূদের লোকদের ধরে তাদের দাড়ি কামিয়ে দিলেন এবং লম্বা জামার অর্ধেকটা, অর্থাৎ কোমর পর্যন্ত কেটে দিয়ে তাদের বিদায় করে দিলেন।