1 Chronicles 19:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে কোন লোক গিয়ে সেই ব্যক্তিদের বৃত্তান্ত দাউদকে জানালো। আর তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে লোক পাঠালেন; কেননা তারা অতিশয় লজ্জিত হয়েছিল। বাদশাহ্ বলে পাঠালেন, যতদিন তোমাদের দাড়ি না উঠে, ততদিন তোমরা জেরিকোতে থাক, তারপর ফিরে এসো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউ একজন যখন দাউদের কাছে এসে সেই লোকদের কথা বলল, তখন তাদের সাথে দেখা করার জন্য তিনি কয়েকজন দূত পাঠালেন, কারণ তারা চরম অপদস্থ হয়েছিল। রাজামশাই বললেন, “যতদিন না তোমাদের চুল-দাড়ি বড়ো হচ্ছে, ততদিন তোমরা যিরীহোতেই থাকো, পরে তোমরা এখানে ফিরে এসো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে কোন লোক গিয়া সেই ব্যক্তিদের বৃত্তান্ত দায়ূদকে জ্ঞাত করিল। আর তিনি তাহাদের সহিত সাক্ষাৎ করিতে লোক পাঠাইলেন; কেননা তাহারা অতিশয় লজ্জিত হইয়াছিল। রাজা বলিয়া পাঠাইলেন, যাবৎ তোমাদের দাড়ি না উঠে, তাবৎ তোমরা যিরীহোতে থাক, তৎপরে ফিরিয়া আসিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে কোন লোক গিয়া সেই ব্যক্তিদের বৃত্তান্ত দায়ূদকে জ্ঞাত করিল। আর তিনি তাহাদের সহিত সাক্ষাৎ করিতে লোক পাঠাইলেন; কেননা তাহারা অতিশয় লজ্জিত হইয়াছিল। রাজা বলিয়া পাঠাইলেন, যাবৎ তোমাদের দাড়ি না উঠে, তাবৎ তোমরা যিরীহোতে থাক, তৎপরে ফিরিয়া আসিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ এসে দায়ূদকে সেই লোকদের প্রতি কি করা হয়েছে তা জানালে পর তাঁর পাঠানো সেই লোকদের সংগে দেখা করবার জন্য তিনি কয়েকজন লোক পাঠিয়ে দিলেন, কারণ সেই লোকেরা খুব লজ্জায় পড়েছিল। রাজা তাদের বলে পাঠালেন, “তোমাদের দাড়ি বেড়ে না ওঠা পর্যন্ত তোমরা যিরীহোতেই থাক; তারপর তোমরা ফিরে এসো।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ এসে দাউদকে সেই লোকদের প্রতি কি করা হয়েছে তা জানালে পর তাঁর পাঠানো সেই লোকদের সংগে দেখা করবার জন্য তিনি কয়েকজন লোক পাঠিয়ে দিলেন, কারণ সেই লোকেরা খুব লজ্জায় পড়েছিল। বাদশাহ্ তাদের বলে পাঠালেন, “তোমাদের দাড়ি বেড়ে না ওঠা পর্যন্ত তোমরা জেরিকোতেই থাক; তারপর তোমরা ফিরে এসো।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লজ্জায় তারা বাড়ী ফিরতে পারছিল না। দাউদ এ ঘটনার কথা শুনে লোক দিয়ে তাদের বলে পাঠালেন যে, তাদের দাড়ি না বাড়া পর্যন্ত যেন তারা যিরিহোতেই থাকে। তারপর ফিরে আসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদের কর্মচারীরা এভাবে ঘরে ফিরতে খুবই লজ্জা পাচ্ছিলেন| কয়েকজন গিয়ে দায়ুদকে তাঁর কর্মচারীদের দুর্গতির কথা জানালে তিনি খবর পাঠালেন, “দাড়ি আবার বড় না হওয়া পর্যন্ত তোমরা যিরীহোতে থাকো| দাড়ি বড় হবার পর ঘরে ফিরে এসো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেউ এসে দায়ূদকে সেই লোকদের প্রতি কি করা হয়েছে তা জানালে পর তাঁর পাঠানো সেই লোকদের সঙ্গে দেখা করবার জন্য তিনি কয়েকজন লোক পাঠিয়ে দিলেন, কারণ সেই লোকেরা খুব লজ্জিত ছিল। রাজা তাদের বলে পাঠালেন, “তোমাদের দাড়ি বেড়ে না ওঠা পর্যন্ত তোমরা যিরীহোতেই থাক; তারপর তোমরা ফিরে এসো।”