1 Chronicles 19:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অম্মোনীয়রা যখন দেখতে পেল যে, তারা দাউদের কাছে নিজদেরকে ঘৃণার পাত্র করেছে, তখন হানূন ও অম্মোনীয়রা অরাম-নহরয়িম, অরাম-মাখা ও সোবা থেকে রথ ও ঘোড়সওয়ারদেরকে বেতন দিয়ে আনবার জন্য এক হাজার তালন্ত রূপা পাঠাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অম্মোনীয়েরা যখন বুঝতে পেরেছিল যে তারা দাউদের দৃষ্টিতে আপত্তিকর হয়ে গিয়েছে, তখন হানূন ও অম্মোনীয়েরা অরাম-নহরয়িম, অরাম-মাখা ও সোবা থেকে রথ ও সারথি ভাড়া করে আনার জন্য 1,000 তালন্ত রুপো পাঠিয়ে দিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অম্মোন-সন্তানগণ যখন দেখিতে পাইল যে, তাহারা দায়ূদের কাছে আপনাদিগকে ঘৃণার পাত্র করিয়াছে, তখন হানূন ও অম্মোন-সন্তানগণ অরাম-নহরয়িম, অরাম-মাখা ও সোবা হইতে রথ ও অশ্বারোহীদিগকে বেতন দিয়া আনিবার জন্য এক সহস্র তালন্ত রৌপ্য পাঠাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অম্মোন-সন্তানগণ যখন দেখিতে পাইল যে, তাহারা দায়ূদের কাছে আপনাদিগকে ঘৃণার পাত্র করিয়াছে, তখন হানূন ও অম্মোন-সন্তানগণ অরাম-নহরয়িম, অরাম-মাখা ও সোবা হইতে রথ ও অশ্বারোহীদিগকে বেতন দিয়া আনিবার জন্য এক সহস্র তালন্ত রৌপ্য পাঠাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অম্মোনীয়েরা যখন বুঝতে পারল যে, তারা দায়ূদের কাছে নিজেদের ঘৃণার পাত্র করে তুলেছে, তখন হানূন ও অম্মোনীয়েরা অরাম-নহরয়িম, অরাম-মাখা ও সোবা থেকে রথ ও রথ-চালকদের ভাড়া করে আনবার জন্য ঊনচল্লিশ হাজার কেজি রূপা পাঠিয়ে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অম্মোনীয়রা যখন বুঝতে পারল যে, তারা দাউদের কাছে নিজেদের ঘৃণার পাত্র করে তুলেছে, তখন হানূন ও অম্মোনীয়রা ইরাম-নহরয়িম, ইরাম-মাখা ও সোবা থেকে রথ ও রথ-চালকদের ভাড়া করে আনবার জন্য ঊনচল্লিশ হাজার কেজি রূপা পাঠিয়ে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আম্মোনীরা বুঝল যে তারা দাউদকে শত্রু করে ফেলেছে, তখন হানুন এবং আম্মোনীরা এক হাজার তালন্ত রূপো দিয়ে মেসোপটেমিয়া, অরাম-মাখা এবং সোবা থেকে রথ ও সারথী ভাড়া করে আনল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অম্মোনীয়রা বুঝলেন যে তাঁরা নিজ দোষে নিজেদের দায়ুদের ঘৃণিত শত্রুতে পরিণত করেছেন| হানূন ও অম্মোনীয়রা তখন 75,000 পাউণ্ড রূপো মূল্যস্বরূপ দিলেন এবং মেসোপটেমিয়া, মাখার শহরগুলি ও অরামের সোবা থেকে রথ আর তার জন্য সারথী ভাড়া করে আনলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অম্মোনীয়েরা যখন বুঝতে পারল যে, তারা দায়ূদের কাছে নিজেদের ঘৃণার পাত্র করে তুলেছে, তখন হানূন ও অম্মোনীয়েরা অরাম নহরয়িম, অরাম মাখা ও সোবা থেকে রথ ও অশ্বারোহীদের ভাড়া করে আনবার জন্য ঊনচল্লিশ হাজার কেজি রূপা পাঠিয়ে দিল।