1 Chronicles 19:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অম্মোনীয়রা বাইরে এসে নগরের প্রবেশ-স্থানে যুদ্ধার্থে সৈন্য রচনা করলো এবং সমাগত বাদশাহ্‌রা মাঠে স্বতন্ত্র থাকলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অম্মোনীয়রা বেরিয়ে এসে তাদের নগরের প্রবেশদ্বারে সৈন্যদল সাজিয়ে রেখেছিল, অন্যদিকে, যেসব রাজা সেখানে এলেন, তাঁরা নিজেরা খোলা মাঠে আলাদা করে গিয়ে দাঁড়িয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অম্মোন-সন্তানগণ বাহিরে আসিয়া নগরের প্রবেশ-স্থানে যুদ্ধার্থে সৈন্য রচনা করিল, এবং সমাগত রাজারা মাঠে স্বতন্ত্র থাকিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অম্মোন-সন্তানগণ বাহিরে আসিয়া নগরের প্রবেশস্থানে যুদ্ধার্থে সৈন্য রচনা করিল, এবং সমাগত রাজারা মাঠে স্বতন্ত্র থাকিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন অম্মোনীয়েরা বের হয়ে তাদের শহরের ফটকে ঢুকবার পথে যুদ্ধের জন্য সৈন্য সাজাল। এদিকে যে রাজারা এসেছিলেন তাঁরা খোলা মাঠে রইলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন অম্মোনীয়রা বের হয়ে তাদের শহরের দরজায় ঢুকবার পথে যুদ্ধের জন্য সৈন্য সাজাল। এদিকে যে বাদশাহ্‌রা এসেছিলেন তাঁরা খোলা মাঠে রইলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আম্মোনী সৈন্যরা নগরের তোরণদ্বারে ব্যূহ রচনা করল এবং তাদের সাহায্য করার জন্য যে রাজারা এসেছিলেন, তাঁরা খোলা মাঠে সৈন্য সমাবেশ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন অম্মোনীয়রা যুদ্ধের জন্য তৈরী হয়ে শহরের সিংহ দরজা পর্যন্ত এলেন| কিন্তু রাজারা যুদ্ধক্ষেত্রে যাননি এবং নিজেরা মাঠে রয়ে গিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অম্মোনীয়েরা বের হয়ে তাদের শহরের ফটকে ঢুকবার পথে যুদ্ধের জন্য সৈন্য সাজাল। এদিকে যে রাজারা এসেছিলেন তাঁরা খোলা মাঠে থাকলেন।