1 Chronicles 2:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হিষ্রোণ গিলিয়দের পিতা মাখীরের কন্যার কাছে গমন করলো, ষাট বছর বয়সে সে তাকে বিয়ে করলো, তাতে সে স্ত্রী তার ঔরসে সগূবকে প্রসব করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে হিষ্রোণের বয়স যখন ষাট বছর, তখন তিনি গিলিয়দের বাবা মাখীরের মেয়েকে বিয়ে করলেন। তিনি তাঁর সাথে সহবাস করলেন, এবং তাঁর স্ত্রী তাঁর ঔরসে সগূবকে জন্ম দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হিষ্রোণ গিলিয়দের পিতা মাখীরের কন্যার কাছে গমন করিল, ষাট বৎসর বয়সে সে তাহাকে বিবাহ করিল, তাহাতে সে স্ত্রী তাহার ঔরসে সগূবকে প্রসব করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হিষ্রোণ গিলিয়দের পিতা মাখীরের কন্যার নিকটে গমন করিল, ষাট বৎসর বয়সে সে তাহাকে বিবাহ করিল, তাহাতে সেই স্ত্রী তাহার ঔরসে সগূবকে প্রসব করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে হিষ্রোণ ষাট বছর বয়সে মাখীরের মেয়েকে, অর্থাৎ গিলিয়দের বোনকে বিয়ে করে তার সংগে দেহে মিলিত হয়েছিল। সেই স্ত্রীর গর্ভে সগূবের জন্ম হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে হিষ্রোণ ষাট বছর বয়সে মাখীরের মেয়েকে, অর্থাৎ গিলিয়দের বোনকে বিয়ে করে তার সংগে সহবাস করেছিল। সেই স্ত্রীর গর্ভে সগূবের জন্ম হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরবর্তীকালে হিষ্‌রোণ ষাট বৎসর বয়সে গিলিয়দের পিতা মাখিরের কনাকে বিবাহ করেন। তাঁর গর্ভে সগূবের জন্ম হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হিষ্রোণ 60 বছর বয়সে গিলিয়দের পিতা মাখীরের কন্যাকে বিয়ে করেন| তাঁর ও মাখীরের কন্যার মিলনে সগূবের জন্ম হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে হিষ্রোণ ষাট বছর বয়সে মাখীরের মেয়ের কাছে গেল; সে তাকে বিয়ে করল, তাতে সেই স্ত্রী তার ঔরসে সগূবের জন্ম দিল।