1 Chronicles 2:23 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর গশূর ও অরাম তাদের থেকে যায়ীরের সমস্ত গ্রাম অধিকার করলো এবং সেই সঙ্গে কনাৎ ও তার সমস্ত উপনগর অর্থাৎ ষাট নগর নিল। এরা সকলে গিলিয়দের পিতা মাখীরের সন্তান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
(কিন্তু গশূর ও অরাম হবৎ-যায়ীর দখল করে নিয়েছিল, এছাড়াও তারা কনাৎ ও সেটির পার্শ্ববর্তী উপনিবেশগুলিও—অর্থাৎ ষাটটি নগর দখল করে নিয়েছিল) এরা সবাই গিলিয়দের বাবা মাখীরের বংশধর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর গশূর ও অরাম তাহাদের হইতে যায়ীরের গ্রাম সকল হরণ করিল, এবং তৎসঙ্গে কনাৎ ও তাহার উপনগর সকল, অর্থাৎ ষাট নগর [লইল]। ইহারা সকলে গিলিয়দের পিতা মাখীরের সন্তান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর গশূর ও অরাম তাহাদের হইতে যায়ীরের গ্রাম সকল হরণ করিল, এবং সেই সঙ্গে কনাৎ ও তাহার উপনগর সকল অর্থাৎ ষাট নগর লইল। ইহারা সকলে গিলিয়দের পিতা মাখীরের সন্তান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু গশুর ও অরামের রাজারা যায়ীর ও কনাথের অধীন পল্লী অঞ্চলসহ ষাটটি জনপদ দখল করে নেন। সেখানকার অধিবাসীরা সকলেই ছিল গিলিয়দের পিতা মাখিরের বংশধর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু কনাত্‌ ও আশপাশের 60টি শহরতলী সহ যায়ীরের সমস্ত গ্রাম গেশূর এবং অরাম কেড়ে নিয়েছিল| ঐ 60 খানা ছোট শহরতলীর মালিক ছিলেন গিলিয়দের পিতা মাখীরের ছেলেপুলেরা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর গশূর ও অরাম তাদের থেকে যায়ীরের গ্রাম সব নিয়ে নিল এবং তার সঙ্গে কনাৎ ও তার উপনগর সব, অর্থাৎ ষাটটা গ্রাম অধিকার করে নিল। এরা সবাই গিলিয়দের বাবা মাখীরের বংশের লোক।