1 Chronicles 2:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদার পুত্ররা হল এর, ওনন ও শেলা; তাঁর এই তিন পুত্র কেনানীয়া বৎশূয়ার গর্ভে জন্মেছিল। এহুদার জ্যেষ্ঠ পুত্র এর মাবুদের দৃষ্টিতে দুষ্ট হওয়াতে তিনি তাকে মেরে ফেললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার ছেলেরা: এর, ওনন এবং শেলা। তাঁর এই তিন ছেলে এমন এক কনানীয়া মহিলার গর্ভে জন্মেছিল, যিনি শূয়ার মেয়ে ছিলেন। যিহূদার বড়ো ছেলে এর সদাপ্রভুর দৃষ্টিতে দুষ্ট প্রতিপন্ন হল; তাই সদাপ্রভু তাকে মেরে ফেলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদার সন্তান—এর, ওনন ও শেলা; তাঁহার এই তিন পুত্র কানানীয়া বৎ-শূয়ার গর্ভে জন্মিয়াছিল। যিহূদার জ্যেষ্ঠ পুত্র এর সদাপ্রভুর দৃষ্টিতে দুষ্ট হওয়াতে তিনি তাহাকে মারিয়া ফেলিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদার সন্তান- এর, ওনন ও শেলা; তাঁহার এই তিন পুত্র কনানীয়া বৎ-শূয়ার গর্ভে জন্মিয়াছিল। যিহূদার জ্যেষ্ঠ পুত্র এর সদাপ্রভুর দৃষ্টিতে দুষ্ট হওয়াতে তিনি তাহাকে মারিয়া ফেলিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার ছেলেরা হল এর, ওনন ও শেলা। এই তিনজন ছিল বৎ-শূয়ার গর্ভের সন্তান। বৎ-শূয়া ছিল একজন কনানীয় স্ত্রীলোক। এর নামে যিহূদার বড় ছেলে সদাপ্রভুর চোখে মন্দ হওয়াতে তিনি তাকে মেরে ফেললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার ছেলেরা হল এর, ওনন ও শেলা। এই তিনজন ছিল বৎ-শূয়ার গর্ভের সন্তান। বৎ-শূয়া ছিল একজন কেনানীয় স্ত্রীলোক। এর নামে এহুদার বড় ছেলে মাবুদের চোখে খারাপ হওয়াতে তিনি তাকে মেরে ফেললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদার মোট পাঁচটি পুত্র ছিল। যিহুদার কনানী স্ত্রী বাথশুয়া, এর, ওনন ও শেলার মাতা। যিহুদার জ্যেষ্ঠ পুত্র ছিল অত্যন্ত অসৎ। তাই প্রভু পরমেশ্বর তাকে সংহার করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার পুত্রদের নাম: এর, ওনন এবং শেলা| এঁরা তিনজন কনানীয়া বৎ-শূয়ার গর্ভে জন্মগ্রহণ করেন| প্রভু যখন দেখলেন যে, যিহূদার প্রথম পুত্র, এর অসৎ, তখন তিনি তাঁকে হত্যা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার ছেলেরা হল এর, ওনন ও শেলা। তাঁর এই তিনজন ছেলে কনানীয় বৎ শূয়ার গর্ভে জন্ম গ্রহণ করেছিলেন৷ যিহূদার বড় ছেলে সদাপ্রভুর দৃষ্টিতে খারাপ হওয়াতে তিনি তাকে মেরে ফেললেন।