1 Chronicles 2:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে এহুদার পুত্রবধূ তামর তার ঔরসে পেরস ও সেরহকে প্রসব করলো; সবসুদ্ধ এহুদার পাঁচ পুত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার পুত্রবধূ তামর যিহূদার ঔরসে পেরস ও সেরহকে জন্ম দিলেন। যিহূদার ছেলেদের সংখ্যা মোট পাঁচজন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিহূদার পুত্রবধূ তামর তাঁহার ঔরসে পেরসকে ও সেরহকে প্রসব করিল; সর্ব্বশুদ্ধ যিহূদার পাঁচ পুত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিহূদার পুত্রবধূ তামর তাঁহার ঔরসে পেরসকে ও সেরহকে প্রসব করিল; সর্বসুদ্ধ যিহূদার পাঁচ পুত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার ছেলের স্ত্রী তামরের গর্ভে যিহূদার ছেলে পেরস ও সেরহের জন্ম হয়েছিল। যিহূদার মোট পাঁচটি ছেলে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার ছেলের স্ত্রী তামরের গর্ভে এহুদার ছেলে পেরস ও সেরহের জন্ম হয়েছিল। এহুদার মোট পাঁচটি ছেলে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুত্রবধূ তামরের গর্ভে যিহুদার আরও দুটি পুত্রের জন্ম হয়। তাদের নাম পেরস ও সেরহ্।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার পুত্রবধূ তামর ও যিহূদার মিলনের ফলে পেরস ও সেরহর জন্ম হয়| অর্থাৎ সব মিলিয়ে যিহূদার সন্তান সংখ্যা ছিল পাঁচ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার ছেলের স্ত্রী তামরের গর্ভে যিহূদার ঔরসে পেরস ও সেরহ দুই ছেলের জন্ম হয়েছিল। যিহূদার মোট পাঁচটি ছেলে ছিল।