1 Chronicles 2:42 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিরহমেলের ভাই কালুতের সন্তান; তার জ্যেষ্ঠ পুত্র মেশা, সে সীফের পিতা; এবং হেবরনের পিতা মারেশার সন্তানেরা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিরহমেলের ভাই কালেবের ছেলেরা: তাঁর বড়ো ছেলে মেশা, যিনি সীফের বাবা, এবং তাঁর ছেলে মারেশা, যিনি হিব্রোণের বাবা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিরহমেলের ভ্রাতা কালেবের সন্তান; তাহার জ্যেষ্ঠ পুত্র মেশা, সে সীফের পিতা; এবং হিব্রোণের পিতা মারেশার সন্তানগণ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিরহমেলের ভ্রাতা কালেবের সন্তান; তাহার জ্যেষ্ঠ পুত্র মেশা, সে সীফের পিতা; এবং হিব্রোণের পিতা মারেশার সন্তানগণ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরহমেলের ভাই কালুবায়ের ছেলেদের মধ্যে মেশা ছিল বড়। মেশার ছেলে সীফ, সীফের ছেলে মারেশা আর মারেশার ছেলে হিব্রোণ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিরহমেলের ভাই কালুবায়ের ছেলেদের মধ্যে মেশা ছিল বড়। মেশার ছেলে সীফ, সীফের ছেলে মারেশা আর মারেশার ছেলে হেবরন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিরহমিলের ভাই কালেবের জ্যেষ্ঠ পুত্র মেশা। মেশার পুত্র সিফ্‌। সিফের পুত্র মারেশাহ্। মারেশাহ্‌র পুত্র হিব্রোণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিরহমেলের ভাই কালেবের পুত্রদের নাম ছিল মেশা ও মারেশা| মেশার পুত্রের নাম সীফ আর মারেশার পুত্রের নাম হিব্রোণ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিরহমেলের ভাই কালেবের ছেলেদের মধ্যে মেশা ছিল বড়। মেশার ছেলে সীফ, সীফের ছেলে মারেশা আর মারেশার ছেলে হিব্রোণ।