1 Chronicles 2:50 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কালুতের পুত্ররা হল ইফ্রাথার জ্যেষ্ঠ পুত্র বিন্‌হূর; কিরিয়ৎ-যিয়ারীমের পিতা শোবল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরাই হলেন কালেবের বংশধর। ইফ্রাথার বড়ো ছেলে হূরের ছেলেরা: কিরিয়ৎ-যিয়ারীমের বাবা শোবল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কালেবের এই এই সন্তান; ইফ্রাথার জ্যেষ্ঠ পুত্র বিন্‌হূর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কালেবের এই এই সন্তান; ইফ্রাথার জ্যেষ্ঠ পুত্র বিন্‌হূর; কিরিয়ৎ-যিয়ারীমের পিতা শোবল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই হল কালেবের বংশের কথা: ইফ্রাথার বড় ছেলে হূরের ছেলেরা হল শোবল, শল্‌ম আর হারেফ। শোবল কিরিয়ৎ-যিয়ারীম নামে একটা গ্রাম গড়ে তুলেছিল;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই হল কালুতের বংশের কথা: ইফ্রাথার বড় ছেলে হূরের ছেলেরা হল শোবল, শল্‌ম আর হারেফ। শোবল কিরিয়ৎ-যিয়ারীম নামে একটা গ্রাম গড়ে তুলেছিল;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরা সকলেই কালেবের বংশধর।কালেব ও তাঁর স্ত্রী ইফ্রাথার জ্যেষ্ঠপুত্র হুর। হুরের পুত্র শোবল কিরিয়াৎ-জিয়ারিম নগর প্রতিষ্ঠা করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কালেবের উত্তরপুরুষ নিম্নরূপ: হূর ছিলেন কালেবের বড় ছেলে| তাঁর মা ছিলেন ইফ্রাথা| হূরের পুত্রদের নাম শোবল, শল্মা ও হারেফ| এঁরা তিন জন যথাক্রমে কিরিয়ৎ-যিয়ারীম, বৈৎ‌লেহম আর বৈৎ‌-গাদ শহরের প্রতিষ্ঠাতা ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইফ্রাথার বড় ছেলে বিনহূর; শোবল কিরিয়ৎ যিয়ারীমের বাবা;