1 Chronicles 2:54 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শল্‌মের সন্তান বেথেলহেম ও নটোফা-তীয়রা, অট্রোৎ-বেৎযোয়াব ও মনহতীয়দের অর্ধেক লোক, সরায়ীয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শল্‌মের বংশধরেরা: বেথলেহেম, নটোফাতীয়, অট্রোৎ-বেৎযোয়াব, মনহতীয়দের অর্ধাংশ, সরায়ীয়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শল্‌মের সন্তান বৈৎলেহম ও নটোফাতীয়গণ, অট্রোৎ-বেৎযোয়াব, ও মনহতীয়দের অর্দ্ধাংশ, সরায়ীয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শল্‌মের সন্তান বৈৎলেহম ও নটোফাতীয়গণ, অট্রোৎ-বেৎযোয়াব, ও মনহতীয়দের অর্ধাংশ, সরায়ীয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শল্‌মের বংশের লোকেরা হল বৈৎলেহমের লোকেরা, নটোফাতীয়েরা, অট্রোৎ-বৈৎ-যোয়াবের লোকেরা, মনহতীয়দের অর্ধেক লোক, সরায়ীয়েরা এবং যাবেষে বাসকারী লেখকেরা, অর্থাৎ তিরিয়াথীয়েরা, শিমিয়থীয়েরা ও সূখাথীয়েরা। এরা ছিল কীনীয় যারা রেখবীয়দের পূর্বপুরুষ হম্মতের বংশের লোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শল্‌মের বংশের লোকেরা হল বেথেলহেমের লোকেরা, নটোফাতীয়রা, অট্রোৎ-বৈৎ-যোয়াবের লোকেরা, মনহতীয়দের অর্ধেক লোক, সরায়ীয়রা এবং যাবেষে বাসকারী লেখকেরা, অর্থাৎ তিরিয়াথীয়রা, শিমিয়থীয়রা ও সূখাথীয়রা। এরা ছিল কীনীয় যারা রেখবীয়দের পূর্বপুরুষ হম্মতের বংশের লোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেথলেহেমের প্রতিষ্ঠাতা সল্‌ম অটরোৎ বেথযোয়াবের নটোফা নামে জনপদের অধিবাসীদের এবং মনাহৎ-এর দুই গোষ্ঠীর অন্যতম সরা গোষ্ঠীর পূর্বপুরুষ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং যাবেশে যে সব লেখকদের পরিবারগুলি বাস করত তারা হল: তিরিয়াথ, শিমিয়থ আর সূখাথ| তারা সকলেই কীনীয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং বেৎ‌-রেখবের প্রতিষ্ঠাতা হম্মতের বংশধর ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শল্‌মের বংশের লোকেরা হল বৈৎলেহম ও নটোফাতীয়েরা, অট্রোৎ বৈৎ-যোয়াব, মনহতীয়দের অর্ধেক লোক, সরায়ীয়।