1 Chronicles 2:55 — Compare Translations
6 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যাবেষ-নিবাসী লেখকদের গোষ্ঠী, তিরিয়াথীয়রা, শিমিয়থীয়রা, সূখাথীয়রা। এরা কীনীয় গোষ্ঠী, রেখবকুলের পিতা হম্মতের বংশজাত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং যাবেষে বসবাসকারী শাস্ত্রবিদদের বংশ: তিরিথীয়, শিমিয়থীয় ও সূখাথীয়রা। এরা সেই কেনীয়, যারা রেখবীয়দের বাবা হম্মতের বংশজাত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাবেষ-নিবাসী লেখকদের গোষ্ঠী, তিরিয়াথীয়গণ, শিমিয়থীয়গণ, সূখাথীয়গণ। ইহারা কীনীয় গোষ্ঠী, রেখবকুলের পিতা হম্মতের বংশজাত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাবেষ-নিবাসী লেখকদের গোষ্ঠী, তিরিয়াথীয়গণ, শিমিয়থীয়গণ, সূখাথীয়গণ। ইহারা কীনীয় গোষ্ঠী, রেখবকুলের পিতা হম্মতের বংশজাত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিরিয়াথী, শিমিয়াথী ও সুখাথী উপজাতির লোকেরা যাবেষ নগরে বাস করত। এরা ছিল দক্ষ লিপিকার ও নকলনবীশ। কেনীয় উপজাতির লোক, যারা রেখবী গোষ্ঠীর সঙ্গে মিশ্র বিবাহের সম্পর্ক স্থাপন করেছিল—এরা ছিল তাদেরই বংশধর।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাবেষে বাসকারী লেখকেরা, তিরিয়াথীয়েরা, শিমিয়থীয়েরা ও সূখাথীয়েরা। এরা ছিল কীনীয় গোষ্ঠী, রেখবীয়দের বাবা হম্মতের বংশের লোক।