1 Chronicles 2:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কর্মির পুত্র আখন বর্জিত দ্রব্যের বিষয়ে বিশ্বাস ভঙ্গ করে ইসরাইলের দুষ্টক্ষত হিসেবে অভিহিত হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কর্মির ছেলে: আখর, যে উৎসর্গীকৃত বস্তুগুলি নেওয়ার উপর যে নিষেধাজ্ঞা বজায় ছিল, তা লঙ্ঘন করার মাধ্যমে ইস্রায়েলের ক্ষেত্রে সমস্যা উৎপন্ন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কর্মির পুত্র আখর বর্জ্জিত দ্রব্যের বিষয়ে সত্যলঙ্ঘন করিয়া ইস্রায়েলের কন্টক হইয়া ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কর্মির পুত্র আখন বর্জিত দ্রব্যের বিষয়ে সত্যলঙ্ঘন করিয়া ইস্রায়েলের কণ্টক হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিম্রির নাতি, অর্থাৎ কর্মির ছেলে ছিল আখন, যার আর এক নাম ছিল আখর, সে ধ্বংসের জন্য ঠিক করে রাখা জিনিস নিয়ে ইস্রায়েলের উপর বিপদ ডেকে এনেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শিম্রির নাতি, অর্থাৎ কর্মির ছেলে ছিল আখন, যার আর এক নাম ছিল আখর, সে ধ্বংসের জন্য ঠিক করে রাখা জিনিস নিয়ে ইসরাইলের উপর বিপদ ডেকে এনেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেরহ্-র এক বংশধর কর্মির পুত্র আখর । এই ব্যক্তি ঈশ্বরের নির্দেশ লঙ্ঘন করে নিষিদ্ধ সামগ্রী গ্রহণ করে ইসরায়েলীদের মধ্যে বিপর্যয় এনেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিম্রির পুত্রের নাম কর্মি| কর্মির পুত্রের নাম ছিল আখর| যুদ্ধে লাভ করা জিনিসপত্র ঈশ্বরকে না দিয়ে নিজের কাছে রেখে আখর ইস্রায়েলকে বহুতর সমস্যার মধ্যে ঠেলে দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কর্মির ছেলে আখর বাদ দেওয়া জিনিসের বিষয়ে অবাধ্য হয়ে ইস্রায়েলের কাঁটাস্বরূপ হয়েছিল।