1 Chronicles 20:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যখন বছর ফিরে এল, সেই সময়ে অর্থাৎ রাজন্যবর্গের যুদ্ধে যাবার সময়ে যোয়াব সৈন্যবল নিয়ে গিয়ে অম্মোনীয়দের দেশ উৎচ্ছন্ন করলেন আর রব্বাতে গিয়ে তা অবরোধ করলেন, কিন্তু দাউদ জেরুশালেমে থাকলেন। পরে যোয়াব রব্বাকে আঘাত করে ভূমিসাৎ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বসন্তকালে, রাজারা সাধারণত যখন যুদ্ধে যেতেন, সেইরকমই এক সময় যোয়াব সশস্ত্র সৈন্যদলকে নেতৃত্ব দিলেন। তিনি অম্মোনীয়দের দেশটিতে লুটপাট চালিয়েছিলেন এবং রব্বায় গিয়ে সেটি অবরোধ করলেন, কিন্তু দাউদ জেরুশালেমেই থেকে গেলেন। যোয়াব রব্বায় আক্রমণ চালিয়ে সেটি ধ্বংসস্তূপে পরিণত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যখন বৎসর ফিরিয়া আসিল, সেই সময়ে অর্থাৎ রাজবর্গের যুদ্ধে গমন সময়ে যোয়াব সৈন্যবল লইয়া গিয়া অম্মোন-সন্তানদের দেশ উৎসন্ন করিলেন, আর রব্বাতে গিয়া তাহা অবরোধ করিলেন, কিন্তু দায়ূদ যিরূশালেমে থাকিলেন। পরে যোয়াব রব্বাকে আঘাত করিয়া ভূমিসাৎ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যখন বৎসর ফিরিয়া আসিল, সেই সময়ে অর্থাৎ রাজবর্গের যুদ্ধে গমন সময়ে যোয়াব সৈন্যবল লইয়া গিয়া অম্মোন-সন্তানদের দেশ উৎসন্ন করিলেন, আর রব্বাতে গিয়া তাহা অবরোধ করিলেন, কিন্তু দায়ূদ যিরূশালেমে থাকিলেন। পরে যোয়াব রব্বাকে আঘাত করিয়া ভূমিসাৎ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বসন্তকালে যখন রাজারা সাধারণত: যুদ্ধ করতে বের হন তখন যোয়াব সৈন্যদল নিয়ে বের হলেন। তিনি অম্মোনীয়দের দেশটাকে ধ্বংস করে দিয়ে রব্বাতে গিয়ে সেটা ঘেরাও করলেন। দায়ূদ কিন্তু যিরূশালেমেই রয়ে গেলেন। যোয়াব রব্বা আক্রমণ করে সেটা ধ্বংস করে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বসন্তকালে যখন বাদশাহ্‌রা সাধারণত: যুদ্ধ করতে বের হন তখন যোয়াব সৈন্যদল নিয়ে বের হলেন। তিনি অম্মোনীয়দের দেশটাকে ধ্বংস করে দিয়ে রব্বাতে গিয়ে সেটা ঘেরাও করলেন। দাউদ কিন্তু জেরুজালেমেই রয়ে গেলেন। যোয়াব রব্বা আক্রমণ করে সেটা ধ্বংস করে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজারা সাধারণতঃ যে সময় দিগ্বিজয়ে বার হতেন সেই মত যোয়াবও পরের বছর বসন্তকালে সসৈন্যে আম্মোনীদের দেশ আক্রমণ করলেন। তাঁরা রব্বা অবরোধ ও আক্রমণ করে নগরটি ধ্বংস করে ফেললেন। দাউদ কিন্তু জেরুশালেমেই রয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বসন্তের সময় যোয়াবের নেতৃত্বে ইস্রায়েলের সেনাবাহিনী আবার যুদ্ধ করতে বেরোল| সচরাচর এসময়ই রাজা-মহারাজারা যুদ্ধযাত্রা করলেও দায়ুদ কিন্তু জেরুশালেমেই থাকলেন| ইস্রায়েলীয় সেনাবাহিনী অম্মোনে গিয়ে অম্মোন ধ্বংস করে রব্বা শহর চারপাশ থেকে অবরোধ করে সেখানে শিবির গাড়লো| এই ভাবে রব্বা অবরোধ করে শেষ পর্যন্ত যোয়াবের নেতৃত্বে ইস্রায়েলীয় বাহিনী যুদ্ধ করে রব্বাও ধ্বংস করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)