1 Chronicles 20:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ তাদের বাদশাহ্র মাথা থেকে মুকুট নিলেন। আর দেখা গেল যে, তা এক তালন্ত সোনা পরিমিত এবং মণিতে ভূষিত; আর তা দাউদের মাথায় অর্পিত হল; এবং তিনি ঐ নগর থেকে অতি প্রচুর লুণ্ঠিত দ্রব্য বের করে আনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ তাদের রাজার মাথা থেকে মুকুট কেড়ে নিয়েছিলেন—জানা গেল সেটিতে এক তালন্ত সোনা ছিল, এবং সেটি মূল্যবান রত্নখোচিতও ছিল—আর সেটি দাউদের মাথায় পরিয়ে দেওয়া হল। তিনি সেই নগরটি থেকে প্রচুর পরিমাণে লুটসামগ্রী নিয়ে এলেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ তাহাদের রাজার মস্তক হইতে মুকুট লইলেন। আর জানা গেল, তাহা এক তালন্ত স্বর্ণ পরিমিত, এবং মণিতে ভূষিত; আর তাহা দায়ূদের মস্তকে অর্পিত হইল; এবং তিনি ঐ নগর হইতে অতি প্রচুর লুটদ্রব্য বাহির করিয়া আনিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ তাহাদের রাজার মস্তক হইতে মুকুট লইলেন। আর জানা গেল, তাহা এক তালন্ত স্বর্ণ পরিমিত, এবং মণিতে ভূষিত; আর তাহা দায়ূদের মস্তকে অর্পিত হইল; এবং তিনি ঐ নগর হইতে অতি প্রচুর লুটদ্রব্য বাহির করিয়া আনিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ সেখানকার রাজার মাথা থেকে মুকুটটা খুলে নিলেন। সেটা প্রায় চৌত্রিশ কেজি সোনা দিয়ে তৈরী ছিল, আর তাতে দামী পাথর বসানো ছিল। মুকুটটা দায়ূদের মাথায় পরিয়ে দেওয়া হল। দায়ূদ সেই শহর থেকে অনেক লুটের মাল নিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ সেখানকার বাদশাহ্র মাথা থেকে তাজটা খুলে নিলেন। সেটা প্রায় চৌত্রিশ কেজি সোনা দিয়ে তৈরী ছিল, আর তাতে দামী পাথর বসানো ছিল। তাজটা দাউদের মাথায় পরিয়ে দেওয়া হল। দাউদ সেই শহর থেকে অনেক লুটের মাল নিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আম্মোনীদের রাজার সোনার মুকুটের ওজন ছিল এক তালন্ত । মুকুটে একটি রত্ন বসানো ছিল। মুকুটটি এনে দাউদের মাথায় পরানো হল। নগর থেকে প্রচুর জিনিসপত্র লুঠ করে আনা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ এসে তাদের রাজার মাথা থেকে মুকুট খুলে নিলেন| মুকুটের ওজন ছিল প্রায় 75 পাউণ্ড এবং এটি ছিল বহুমূল্য পাথর খচিত ও সোনার তৈরী| এবং সেই মুকুটটি দায়ুদের মাথায় পরানো হল, তবে তিনিও রব্বা থেকে আরো অনেক মূল্যবান জিনিসপত্র নিয়ে এলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ সেখানকার রাজার মাথা থেকে মুকুটটা খুলে নিলেন। সেটা প্রায় চৌত্রিশ কেজি সোনা দিয়ে তৈরী ছিল, আর তাতে দামী পাথর বসানো ছিল। মুকুটটা দায়ূদের মাথায় পরিয়ে দেওয়া হল। দায়ূদ সেই শহর থেকে অনেক লুটের মাল নিয়ে আসলেন।