1 Chronicles 20:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি সেখানকার লোকদের বের করে এনে করাতের দ্বারা, লোহার মই ও কুড়ালির দ্বারা কাজ করালেন; দাউদ অম্মোনীয়দের সমস্ত নগরের প্রতি এরকম করলেন। পরে দাউদ ও সমস্ত লোক জেরুশালেমে ফিরে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং যারা সেখানে ছিল, সেখানকার লোকজনকেও নিয়ে এসে তিনি তাদের করাত ও লোহার গাঁইতি এবং কুড়ুল চালানোর কাজে লাগিয়ে দিলেন। দাউদ অম্মোনীয়দের সব নগরের প্রতিই এরকম করলেন। পরে দাউদ ও তাঁর সমস্ত সৈন্যদল জেরুশালেমে ফিরে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি তথাকার লোকদিগকে বাহির করিয়া আনিয়া করাতের দ্বারা, লৌহের মই দ্বারা ও কুড়ালির দ্বারা ছেদন করিলেন; দায়ূদ অম্মোন-সন্তানদের সমস্ত নগরের প্রতি এইরূপ করিলেন। পরে দায়ূদ ও সমস্ত লোক যিরূশালেমে ফিরিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি তথাকার লোকদিগকে বাহির করিয়া আনিয়া করাতের দ্বারা, লৌহের মই দ্বারা ও কুড়ালির দ্বারা ছেদন করিলেন; দায়ূদ অম্মোন-সন্তানদের সমস্ত নগরের প্রতি এইরূপ করিলেন। পরে দায়ূদ ও সমস্ত লোক যিরূশালেমে ফিরিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি শহরের লোকদের বের করে আনলেন এবং করাত, লোহার খন্তা ও কুড়াল দিয়ে তাদের কেটে ফেললেন। অম্মোনীয়দের সমস্ত শহরেও তিনি তা-ই করলেন। এর পর দায়ূদ তাঁর সমস্ত সৈন্যদল নিয়ে যিরূশালেমে ফিরে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি শহরের লোকদের বের করে আনলেন এবং করাত, লোহার খন্তা ও কুড়াল দিয়ে তাদের কেটে ফেললেন। অম্মোনীয়দের সমস্ত শহরেও তিনি তা-ই করলেন। এর পর দাউদ তাঁর সমস্ত সৈন্যদল নিয়ে জেরুজালেমে ফিরে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নগরের লোকদেরও বন্দী করে এনে করাত, লোহার লাঙ্গল ও কুড়াল হাতে দিয়ে কাজে লাগিয়ে দেওয়া হল। আম্মোনের অন্যান্য শহরের লোকদেরও তিনি ঐ একই কাজে লাগিয়ে দিলেন। তারপর তিনি সৈন্যসামন্ত নিয়ে ফিরে গেলেন জেরুশালেমে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ রব্বার লোকদের ও অম্মোন শহরের বাসিন্দাদের নিয়ে এলেন এবং তাদের করাত, গাঁইতি আর কুঠার দিয়ে কাজ করতে বাধ্য করে,আবার জেরুশালেমে ফিরে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি শহরের লোকদের বের করে আনলেন এবং করাত, লোহার মই ও কুড়ুল দিয়ে তাদের কেটে ফেললেন। অম্মোনীয়দের সমস্ত শহরেও তিনি তাই করলেন। এর পর দায়ূদ তাঁর সমস্ত সৈন্যদল নিয়ে যিরূশালেমে ফিরে গেলেন।