1 Chronicles 20:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এর পরে গেষরে ফিলিস্তিনীদের সঙ্গে যুদ্ধ হল; তখন হ্শাতীয় সিব্বখয় রফার সন্তান সিপ্পয়কে হত্যা করলো; তাতে তারা নত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কালক্রমে, গেষরে ফিলিস্তিনীদের সাথে যুদ্ধ বেধে গেল। সেই সময় হূশাতীয় সিব্বখয় রফায়ীয়দের বংশধরদের মধ্যে সিপ্পয় বলে একজনকে হত্যা করল, এবং ফিলিস্তিনীরা যুদ্ধে পরাজিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎপরে গেষরে পলেষ্টীয়দের সহিত যুদ্ধ হইল; তখন হূশাতীয় সিব্বখয় রফার সন্তান সিপ্পয়কে বধ করিল, আর তাহারা নত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎপরে গেষরে পলেষ্টীয়দের সহিত যুদ্ধ হইল; তখন হূশাতীয় সিব্বখয় রফার সন্তান সিপ্পয়কে বধ করিল; আর তাহারা নত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে গেষরে পলেষ্টীয়দের সংগে যুদ্ধ আরম্ভ হল। সেই সময় হূশাতীয় সিব্বখয় রফায়ীয়দের বংশের সিপ্পয় নামে একজনকে মেরে ফেলল, আর এতে পলেষ্টীয়েরা হেরে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে গেষরে ফিলিস্তিনীদের সংগে যুদ্ধ শুরুহল। সেই সময় হূশাতীয় সিব্বখয় রফায়ীয়দের বংশের সিপ্পয় নামে একজনকে হত্যা করল, আর এতে ফিলিস্তিনীরা হেরে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর কিছুদিন পরে গেষরে ফিলিস্তিনীদের সঙ্গে আবার যুদ্ধ বাধল। এই সময় হুশাহ্ নিবাসী সিব্বেখয় ফিলিস্তিনী বিরাটাকায় যোদ্ধা সিপ্পয়কে বধ করেন এবং ফিলিস্তিনীরা যুদ্ধে হেরে যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরবর্তী কালে, পলেষ্টীয়দের সঙ্গে গেষর শহরে ইস্রায়েলীয়দের যুদ্ধ হয়| সে সময়ে, হূশার সিব্বখয় সিপপয় নামে এক দানব সন্তানকে হত্যা করল| তাই পলেষ্টীয়রা ইস্রায়েলের কাছে নিজেদের সমর্পণ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে গেষরে পলেষ্টীয়দের সঙ্গে যুদ্ধ আরম্ভ হল। সেই দিন হূশাতীয় সিব্বখয় রফায়ীয়দের বংশের সিপ্পয় নামে এক জনকে মেরে ফেলল, আর এতে পলেষ্টীয়েরা হেরে গেল।