1 Chronicles 20:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার ফিলিস্তিনীদের সঙ্গে যুদ্ধ হল। আর যায়ীরের পুত্র ইল্‌হানন গাতীয় গলেতের ভাই লহমিকে হত্যা করলো, এর বর্শা তাঁতের নরাজের মত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফিলিস্তিনীদের সাথে অন্য একটি যুদ্ধে, যায়ীরের ছেলে ইলহানন গাতীয় গলিয়াতের ভাই লহমিকে হত্যা করল, যার বর্শার হাতলটি ছিল তাঁতির দণ্ডের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার পলেষ্টীয়দের সহিত যুদ্ধ হইল, আর যায়ীরের পুত্র ইল্‌হানন গাতীয় গলিয়াতের ভ্রাতা লহমিকে বধ করিল, ইহার বড়শা তাঁতের নরাজের ন্যায় ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার পলেষ্টীয়দের সহিত যুদ্ধ হইল, আর যায়ীরের পুত্র ইল্‌হানন গাতীয় গলিয়াতের ভ্রাতা লহমিকে বধ করিল, ইহার বর্শা তাঁতের নরাজের ন্যায় ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পলেষ্টীয়দের সংগে আর একটা যুদ্ধে যায়ীরের ছেলে ইল্‌হানন গাতীয় গলিয়াতের ভাই লহমিকে মেরে ফেলল। তার বর্শাটা ছিল তাঁতীদের বীমের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফিলিস্তিনীদের সংগে আর একটা যুদ্ধে যায়ীরের ছেলে ইল্‌হানন গাতীয় জালুতের ভাই লহমিকে হত্যা করল। তার বর্শাটা ছিল তাঁতীদের বীমের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিলিস্তিনীদের সঙ্গে আবার আর একটি যুদ্ধে যায়ীরের পুত্র এল্‌হানন গাৎ নিবাসী গলিয়াথের ভাই লাহ্‌মিকে বধ করেন। এই গলিয়াথের বর্শার হাতলটা ছিল তাঁতের নরাজের মত মোটা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর একবার পলেষ্টীয়দের সঙ্গে ইস্রায়েলীয়দের যখন যুদ্ধ হচ্ছিল, যায়ীরের পুত্র ইল্হানন লহমিকে হত্যা করেন, যদিও লহমির হাতে একটি বিশাল ও তীক্ষ্ণ বর্শা ছিল| লহমি ছিল গলিয়াতের ভাই| গলিয়াত ছিল গাতের লোক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পলেষ্টীয়দের সঙ্গে আর একটা যুদ্ধে যায়ীরের ছেলে ইলহানন গাতীয় গলিয়াতের ভাই লহমিকে মেরে ফেলল। তার বর্শাটা ছিল তাঁতীদের বীমের মত।