1 Chronicles 20:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর একবার গাতে যুদ্ধ হল; আর সেখানে অতি দীর্ঘকায় এক জন ছিল, প্রতি হাত পায়ে তার ছয়টি ছয়টি করে আঙ্গুল, সবসুদ্ধ চব্বিশ আঙ্গুল ছিল, সেও রফার সন্তান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গাতে সম্পন্ন অন্য আর একটি যুদ্ধে, এক-একটি হাতে ছয়টি করে ও এক-একটি পায়ে ছয়টি করে, মোট চব্বিশটি আঙুল-বিশিষ্ট দৈত্যাকার একজন লোক যুদ্ধ করছিল। সেও রফারই বংশধর ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর একবার গাতে যুদ্ধ হইল; আর তথায় অতি দীর্ঘকায় এক জন ছিল, প্রতিহস্তপদে তাহার ছয় ছয় অঙ্গুলি, সর্ব্বশুদ্ধ চব্বিশ অঙ্গুলি ছিল, সেও রফার সন্তান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর একবার গাতে যুদ্ধ হইল; আর তথায় অতি দীর্ঘকায় একজন লোক ছিল, প্রতি হস্ত পদে তাহার ছয় ছয় অঙ্গুলি, সর্বসুদ্ধ চব্বিশ অঙ্গুলি ছিল, সেও রফার সন্তান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গাতে আর একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে একজন লম্বা-চওড়া লোক ছিল যার দু’হাতে ও দু’পায়ে ছয়টা করে মোট চব্বিশটা আংগুল ছিল। সে-ও ছিল একজন রফায়ীয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গাতে আর একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে একজন লম্বা-চওড়া লোক ছিল যার দু’হাতে ও দু’পায়ে ছয়টা করে মোট চব্বিশটা আংগুল ছিল। সে-ও ছিল একজন রফায়ীয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গাৎ-এ আবার যুদ্ধ বাধল। সেখানে ছিল বিরাটকায় এক যোদ্ধা। তার হাতে পায়ে ছিল ছটা করে মোট চব্বিশটা আঙ্গুল। সে ছিল পুরাকালের বিরাটাকায় লোকদের বংশধর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর গাতে ইস্রায়েলীয়দের সঙ্গে পলেষ্টীয়দের আবার যুদ্ধ হয়| সে সময় গাতে এক ব্যক্তি বাস করত; তার প্রতি হাতে-পায়ে ছ’টি করে মোট 24টা আঙুল ছিল| দানবের পুত্র ছিল বলে সে এক বিশাল আকার পুরুষ ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গাতে আর একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে একজন লম্বা চওড়া লোক ছিল যার দুই হাতে ও দুই পায়ে ছয়টা করে মোট চব্বিশটা আঙ্গুল ছিল। সেও ছিল একজন রফায়ীয়ের বংশধর।