1 Chronicles 21:10 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি গিয়ে দাউদকে বল, মাবুদ এই কথা বলেন, আমি তোমার সম্মুখে তিনটি দণ্ড রাখলাম, তার মধ্যে তুমি একটা মনোনীত কর, আমি তোমার প্রতি তা-ই করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যাও, দাউদকে গিয়ে বলো, ‘সদাপ্রভু একথাই বলেন: আমি তোমার সামনে তিনটি বিকল্প রাখছি। সেগুলির মধ্যে একটিকে তুমি বেছে নাও, যেন আমি সেটিই তোমার বিরুদ্ধে প্রয়োগ করতে পারি।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি গিয়া দায়ূদকে বল, সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার সম্মুখে তিনটী [দণ্ড] রাখিলাম, তাহার মধ্যে তুমি একটা মনোনীত কর, আমি তাহাই তোমার প্রতি করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি গিয়া দায়ূদকে বল, সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার সম্মুখে তিনটি [দণ্ড] রাখিলাম, তাহার মধ্যে তুমি একটি মনোনীত কর, আমি তাহাই তোমার প্রতি করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি গিয়ে দায়ূদকে এই কথা বল, ‘আমি সদাপ্রভু তোমাকে তিনটা শাস্তির মধ্য থেকে একটা বেছে নিতে বলছি। তুমি তার মধ্য থেকে যেটা বেছে নেবে আমি তোমার প্রতি তা-ই করব।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি গিয়ে দাউদকে এই কথা বল, ‘আমি মাবুদ তোমাকে তিনটা শাস্তির মধ্য থেকে একটা বেছে নিতে বলছি। তুমি তার মধ্য থেকে যেটা বেছে নেবে আমি তোমার প্রতি তা-ই করব।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদের কাছে যাও, তাকে বল যে, প্রভু পরমেশ্বর বলেছেন, আমি তার সামনে তিনটি বিষয় রাখব। তার মধ্যে সে যেটি বেছে নেবে সেইটিই তার উপরে ঘটবে।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি গিয়ে দায়ূদকে এই কথা বল, ‘আমি সদাপ্রভু তোমাকে তিনটি শাস্তির মধ্য থেকে একটা বেছে নিতে বলছি। তুমি তার মধ্য থেকে যেটা বেছে নেবে আমি তোমার প্রতি তাই করব’।”