1 Chronicles 21:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদ গাদকে বললেন, আমি বড়ই বিপদগ্রস্ত হলাম; আমি যেন মানুষের হাতে না পড়ি কিন্তু মাবুদের হাতে পড়ি, কেননা তাঁর করুণা প্রচুর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ গাদকে বললেন, “আমি খুব বিপদে পড়েছি। সদাপ্রভুর হাতেই পড়া যাক, কারণ তাঁর দয়া অত্যন্ত সুমহান; তবে আমি যেন মানুষের হাতে না পড়ি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদ গাদকে কহিলেন, আমি বড়ই বিপদ্‌গ্রস্ত হইলাম; এক্ষণে আমি সদাপ্রভুর হস্তে পড়ি, কেননা তাঁহার করুণা প্রচুর; কিন্তু আমি যেন মনুষ্যের হস্তে না পড়ি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদ গাদকে কহিলেন, আমি বড়ই বিপদগ্রস্ত হইলাম; এক্ষণে আমি সদাপ্রভুর হস্তে পড়ি, কেননা তাঁহার করুণা প্রচুর; কিন্তু আমি যেন মনুষ্যের হস্তে না পড়ি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ গাদকে বললেন, “আমি খুব বিপদে পড়েছি। আমি যেন মানুষের হাতে না পড়ি, তার চেয়ে বরং সদাপ্রভুর হাতেই পড়ি, কারণ তাঁর করুণা অসীম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ গাদকে বললেন, “আমি খুব বিপদে পড়েছি। আমি যেন মানুষের হাতে না পড়ি, তার চেয়ে বরং মাবুদের হাতেই পড়ি, কারণ তাঁর মমতা অসীম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ গাদকে বললেন, আমি দারুণ বিপর্যস্ত হয়ে পড়েছি! কিন্তু মানুষের হাতে পড়ার চেয়ে স্বযং পরমেশ্বরের হাতে পড়া ভাল। কারণ তিনি পরম করুণাময়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ গাদকে বললেন, “হায়! কি বিপদে পড়েছি! আমি কি ভাবে শাস্তি পাবো তা ঠিক করার ভার আমি অন্যদের হাতে দিতে চাই না| প্রভু করুণাময়, তিনিই আমায় যথাযোগ্য শাস্তি দেবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ গাদকে বললেন, “আমি খুব বিপদে পড়েছি। আমি যেন মানুষের হাতে না পড়ি, তার চেয়ে বরং সদাপ্রভুর হাতেই পড়ি, কারণ তাঁর করুণা অসীম।”