1 Chronicles 21:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ যোয়াব ও সৈন্যদলের সেনাপতিদের বললেন, যাও, তোমরা বের্-শেবা থেকে দান পর্যন্ত ইসরাইলের সংখ্যা গণনা কর, পরে আমার কাছে সংবাদ আন, আমি তাদের সংখ্যা জানবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই দাউদ যোয়াব ও সেনাবাহিনীর সেনাপতিদের বললেন, “যাও, তোমরা গিয়ে বের-শেবা থেকে দান পর্যন্ত ইস্রায়েলীদের সংখ্যা গণনা করো। পরে সে খবর নিয়ে আমার কাছে ফিরে এসো যেন আমি জানতে পারি তাদের সংখ্যা ঠিক কতজন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ যোয়াবকে ও জনাধ্যক্ষদিগকে কহিলেন, যাও, তোমরা বের্-শেবা হইতে দান পর্য্যন্ত ইস্রায়েলকে গণনা কর, পরে আমার নিকটে সংবাদ আন, আমি তাহাদের সংখ্যা জানিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ যোয়াবকে ও জনাধ্যক্ষদিগকে কহিলেন, যাও, তোমরা বের্-শেবা হইতে দান পর্যন্ত ইস্রায়েলকে গণনা কর, পরে আমার নিকটে সংবাদ আন, আমি তাহাদের সংখ্যা জানিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ তখন যোয়াব ও সৈন্যদলের সেনাপতিদের বললেন, “বের্-শেবা থেকে দান পর্যন্ত ইস্রায়েলীয়দের গণনা কর। তারপর ফিরে এসে আমাকে হিসাব দিয়ো যাতে এদের সংখ্যা কত তা আমি জানতে পারি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তখন যোয়াব ও সৈন্যদলের সেনাপতিদের বললেন, “বের্-শেবা থেকে দান পর্যন্ত বনি-ইসরাইলদের গণনা কর। তারপর ফিরে এসে আমাকে হিসাব দিয়ো যাতে এদের সংখ্যা কত তা আমি জানতে পারি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ যোয়াব ও অন্যান্য কর্মচারীদের আদেশ দিলেন, ইসরায়েল দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ইসরায়েলীদের গণনা কর। আমি জানতে চাই তারা সংখ্যায় কত?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি যোয়াব ও ইস্রায়েলের নেতাদের ডেকে বললেন, “যাও বের্-শেবা থেকে দান পর্যন্ত সমগ্র ইস্রায়েলের জনসংখ্যা গণনা করে আমাকে জানাও| আমি যাতে বুঝতে পারি এদেশে মোট কত জন বাস করে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ তখন যোয়াব ও সৈন্যদলের সেনাপতিদের বললেন, “বের-শেবা থেকে দান পর্যন্ত ইস্রায়েলীয়দের গণনা কর। তারপর ফিরে এসে আমাকে হিসাব দিয়ো যাতে এদের সংখ্যা কত তা আমি জানতে পারি।”