1 Chronicles 21:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অরৌণা মুখ ফিরিয়ে ফেরেশতাকে দেখতে পেল, আর তার সঙ্গে যে চার পুত্র ছিল তারা গিয়ে লুকাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গম ঝাড়তে ঝাড়তে অরৌণা পিছনে ফিরে সেই দূতকে দেখতে পেয়েছিলেন; তাঁর সাথে থাকা তাঁর চার ছেলে লুকিয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অর্ণান মুখ ফিরাইয়া দূতকে দেখিতে পাইল; আর তাহার সঙ্গী চারি পুত্র লুকাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অর্ণান মুখ ফিরাইয়া দূতকে দেখিতে পাইল; আর তাহার সঙ্গী চারি পুত্র লুকাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অরৌণা গম ঝাড়তে ঝাড়তে ঘুরে সেই স্বর্গদূতকে দেখতে পেল, আর তার সংগে তার যে চারটি ছেলে ছিল তারা গিয়ে লুকাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অরৌণা গম ঝাড়তে ঝাড়তে ঘুরে সেই ফেরেশতাকে দেখতে পেল, আর তার সংগে তার যে চারটি ছেলে ছিল তারা গিয়ে লুকাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই খামারে তখন অরৌণা ও তার চার পুত্র গম ঝাড়াই করছিল। পরমেশ্বরের দূতকে দেখতে পেয়ে তারা পালিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অর্ণান তখন গম ঝাড়াই করছিল| সে পেছন ফিরে দূতকে দেখতে পেল| অর্ণানের চার পুত্র ভয়ে লুকিয়ে পড়লো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অর্ণান গম ঝাড়তে ঝাড়তে ঘুরে সেই স্বর্গদূতকে দেখতে পেল, আর তার সঙ্গে তার যে চারটি ছেলে ছিল তারা গিয়ে লুকাল।