1 Chronicles 21:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ অরৌণাকে বললেন, তুমি এই খামারের স্থানটি আমাকে দাও, আমি এই স্থানে মাবুদের উদ্দেশে একটি কোরবানগাহ্‌ তৈরি করি; তুমি সমপূর্ণ মূল্য নিয়ে এটা আমাকে দাও; তা হলে লোকদের মধ্যে মহামারী নিবৃত্ত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ তাঁকে বললেন, “তোমার খামারের স্থানটি আমাকে নিতে দাও, আমি সদাপ্রভুর উদ্দেশে সেখানে একটি যজ্ঞবেদি নির্মাণ করব, যেন প্রজাদের উপর নেমে আসা মহামারি থেমে যায়। পুরো দাম নিয়ে তুমি সেটি আমার কাছে বিক্রি করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ অর্ণানকে কহিলেন, তুমি এই খামারের স্থানটী আমাকে দেও, আমি এই স্থানে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্ম্মাণ করি; তুমি সম্পূর্ণ মূল্য লইয়া ইহা আমাকে দেও; তাহা হইলে লোকদের মধ্যে মহামারী নিবৃত্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ অর্ণানকে কহিলেন, তুমি এই খামারের স্থানটি আমাকে দেও, আমি এই স্থানে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্মাণ করি; তুমি সম্পূর্ণ মূল্য লইয়া ইহা আমাকে দেও; তাহা হইলে লোকদের মধ্যে মহামারী নিবৃত্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ তাকে বললেন, “তোমার ঐ খামার-বাড়ীর জায়গাটা আমাকে দাও। আমি সেখানে সদাপ্রভুর উদ্দেশে একটা বেদী তৈরী করব যাতে লোকদের মধ্যে এই মড়ক থেমে যায়। পুরো দাম নিয়েই ওটা আমার কাছে বিক্রি কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তাকে বললেন, “তোমার ঐ খামার-বাড়ীর জায়গাটা আমাকে দাও। আমি সেখানে মাবুদের উদ্দেশে একটা কোরবানগাহ্‌ তৈরী করব যাতে লোকদের মধ্যে এই মহামারী থেমে যায়। পুরো দাম নিয়েই ওটা আমার কাছে বিক্রি কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ তাকে বললেন, তোমার এই খামারটা আমার কাছে বিক্রী কর। আমি এখানে প্রভু পরমেশ্বরের উদ্দেশ্যে বেদী তৈরী করব যাতে এই মহামারী থেমে যায়। আমি তোমাকে এর জন্য পুরো দামই দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ বললেন, “তোমার খামার বাড়িটা আমায় বেচে দাও| যা দাম লাগে আমি দেব| তারপর আমি এখানে প্রভুর উপাসনার জন্য একটি বেদী বানাব| তাহলে এই মহামারী বন্ধ হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ অর্ণানকে বললেন, “তোমার ঐ খামার বাড়ীর জায়গাটা আমাকে দাও। আমি সেখানে সদাপ্রভুর উদ্দেশ্যে একটা বেদী তৈরী করব যাতে লোকদের মধ্যে এই মহামারী থেমে যায়। পুরো দাম নিয়েই ওটা আমার কাছে বিক্রি কর।”