1 Chronicles 21:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ সেই স্থানে মাবুদের উদ্দেশে একটি কোরবানগাহ্‌ তৈরি করে পোড়ানো-কোরবানী ও মঙ্গল-কোরবানী করলেন, আর মাবুদকে ডাকলেন, তাতে তিনি আসমান থেকে কোরবানগাহ্‌র উপরে আগুন বর্ষণ করে তাঁকে জবাব দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর উদ্দেশে দাউদ সেখানে একটি যজ্ঞবেদি তৈরি করলেন এবং হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করলেন। তিনি সদাপ্রভুর নামে ডেকেছিলেন, ও সদাপ্রভুও হোমবলির বেদির উপর আকাশ থেকে আগুন নিক্ষেপ করে তাঁকে উত্তর দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ সেই স্থানে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিয়া হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিলেন, আর সদাপ্রভুকে ডাকিলেন; তাহাতে তিনি আকাশ হইতে হোমবেদির উপরে অগ্নিপাত দ্বারা তাঁহাকে উত্তর দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ সেই স্থানে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্মাণ করিয়া হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিলেন, আর সদাপ্রভুকে ডাকিলেন; তাহাতে তিনি আকাশ হইতে হোমবেদির উপরে অগ্নিপাত দ্বারা তাঁহাকে উত্তর দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ সেখানে সদাপ্রভুর উদ্দেশে একটা বেদী তৈরী করলেন এবং পোড়ানো-উৎসর্গ ও যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান করলেন। তিনি সদাপ্রভুর কাছে মিনতি করলেন আর সদাপ্রভু পোড়ানো-উৎসর্গের বেদীর উপর স্বর্গ থেকে আগুন পাঠিয়ে উত্তর দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ সেখানে মাবুদের উদ্দেশে একটা কোরবানগাহ্‌ তৈরী করলেন এবং পোড়ানো-কোরবানী ও যোগাযোগ-কোরবানী দিলেন। তিনি মাবুদের কাছে মিনতি করলেন আর মাবুদ কোরবানগাহের উপর বেহেশত থেকে আগুন পাঠিয়ে জবাব দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সেখানে দাউদ পরমেশ্বরের উদ্দেশে একটি যজ্ঞবেদী তৈরী করলেন এবং তার উপরে হোমবলি ও স্বস্ত্যয়ন নৈবেদ্য উৎসর্গ করে পরমেশ্বরের কাছে প্রার্থনা নিবেদন করলেন। পরমেশ্বর আকাশ থেকে বেদীতে হোমবলির উপর অগ্নিবর্ষণ করে তাঁর প্রার্থনার সাড়া দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর দায়ুদ সেই শস্য মাড়াইয়ের জায়গায় প্রভুর উপাসনার জন্য বেদী বানালেন| সেই বেদীতে হোমবলি ও মঙ্গল নৈবেদ্য দিয়ে দায়ুদ প্রভুর কাছে প্রার্থনা করলেন| প্রভু আকাশ থেকে বেদীতে অগ্নিশিখা পাঠিয়ে সেই ডাকে সাড়া দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ সেখানে সদাপ্রভুর উদ্দেশ্যে একটা বেদী তৈরী করলেন এবং হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করলেন। তিনি সদাপ্রভুর কাছে মিনতি করলেন আর সদাপ্রভু হোমবলির বেদির উপর স্বর্গ থেকে আগুন পাঠিয়ে উত্তর দিলেন।