1 Chronicles 21:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে যখন দাউদ দেখলেন, মাবুদ যিবূষীয় অরৌণার খামারে তাঁকে মুনাজাতের উত্তর দিলেন, তখন তিনি সেই স্থানে কোরবানী করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময়, দাউদ যখন দেখেছিলেন যে যিবূষীয় অরৌণার খামারে সদাপ্রভু তাঁকে উত্তর দিয়েছেন, তখন তিনি সেখানে বলি উৎসর্গ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে যখন দায়ূদ দেখিলেন, সদাপ্রভু যিবূষীয় অর্ণানের খামারে তাঁহাকে উত্তর দিলেন, তখন তিনি সেই স্থানে বলিদান করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে যখন দায়ূদ দেখিলেন, সদাপ্রভু যিবূষীয় অর্ণানের খামারে তাঁহাকে উত্তর দিলেন, তখন তিনি সেই স্থানে বলিদান করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় দায়ূদ যখন দেখলেন যে, যিবূষীয় অরৌণার খামারে সদাপ্রভু তাঁকে উত্তর দিলেন তখন তিনি সেখানে আরও উৎসর্গের অনুষ্ঠান করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় দাউদ যখন দেখলেন যে, যিবূষীয় অরৌণার খামারে মাবুদ তাঁকে জবাব দিলেন তখন তিনি সেখানে আরও কোরবানী দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ঘটনায় দাউদ বুঝলেন, প্রভু পরমেশ্বর তাঁর প্রার্থনায় সাড়া দিয়েছেন। তখন তিনি অরৌণার খামারে বেদীর উপরেই বলি উৎসর্গ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ দেখলেন, অর্ণানের খামার বাড়িতে প্রভু তাঁর ডাকে সাড়া দিয়েছেন| তিনি সেখানেই প্রভুর উদ্দেশ্যে বলিদান উৎসর্গ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন দায়ূদ যখন দেখলেন যে, যিবূষীয় অর্ণানের খামারে সদাপ্রভু তাঁকে উত্তর দিলেন তখন তিনি সেখানে আরও উৎসর্গের অনুষ্ঠান করলেন।