1 Chronicles 21:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মাবুদের শরীয়ত-তাঁবু, যা মূসা মরুভূমিতে নির্মাণ করেছিলেন, সেটি এবং পোড়ানো-কোরবানীর কোরবানগাহ্টি সেই সময়ে গিবিয়োনস্থ উচ্চস্থলীতে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি মরুপ্রান্তরে সদাপ্রভুর যে সমাগম তাঁবুটি তৈরি করলেন, সেটি এবং হোমবলির সেই যজ্ঞবেদিটি সেই সময় গিবিয়োনে আরাধনার সেই উঁচু স্থানটিতেই ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সদাপ্রভুর আবাস, যাহা মোশি প্রান্তরে নির্ম্মাণ করিয়াছিলেন, তাহা ও হোমবেদি সেই সময়ে গিবিয়োনস্থ উচ্চস্থলীতে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সদাপ্রভুর আবাস, যাহা মোশি প্রান্তরে নির্মাণ করিয়াছিলেন, তাহা ও হোমবেদি সেই সময়ে গিবিয়োনস্থ উচ্চস্থলীতে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মরু-এলাকায় মোশি সদাপ্রভুর জন্য যে আবাস-তাম্বু তৈরী করেছিলেন সেটা এবং পোড়ানো-উৎসর্গের বেদীটা সেই সময় গিবিয়োনের উপাসনার উঁচু স্থানে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মরুভূমিতে মূসা মাবুদের জন্য যে আবাস-তাম্বু তৈরী করেছিলেন সেটা এবং কোরবানগাহ্টি সেই সময় গিবিয়োনের এবাদতের উঁচু স্থানে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ প্রান্তরে মোশি প্রভু পরমেশ্বরের উদ্দেশে যে আবাস তাম্বু ও হোমবলি উৎসর্গের বেদী তৈরী করেছিলেন, সেগুলি সেই সময় গিবিয়োনের পীঠস্থানে ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
(পবিত্র তাঁবু এবং হোমবলি অর্পণের বেদীটি ছিল গিবিয়োন শহরে একটি উঁচু জায়গায়| ইস্রায়েলের বাসিন্দারা যখন মরুভূমিতে ঘুরছিলেন তখন মোশি এই পবিত্র তাঁবু বানিয়ে ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মরু এলাকায় মোশি সদাপ্রভুর জন্য যে আবাস তাঁবু তৈরী করেছিলেন সেটা এবং হোমবলির বেদীটা সেই দিন গিবিয়োনের উপাসনার উঁচু জায়গায় ছিল।