1 Chronicles 21:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন যোয়াব বললেন, এখন যত লোক আছে, মাবুদ তার শত গুণ বেশি তাঁর লোক বৃদ্ধি করুন; কিন্তু হে আমার মালিক বাদশাহ্, তারা সকলে কি আমার প্রভুর গোলাম নয়? আমার প্রভু এই চেষ্টা কেন করছেন? আপনি ইসরাইলের দোষের কারণ কেন হবেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যোয়াব উত্তর দিলেন, “সদাপ্রভু যেন তাঁর সৈন্যদলকে কয়েকশো গুণ বাড়িয়ে তোলেন। হে আমার প্রভু মহারাজ, তারা সবাই কি আমার প্রভুর অধীনস্থ দাস নয়? তবে কেন আমার প্রভু এরকম কাজ করতে চাইছেন? তিনি কেন ইস্রায়েলের উপর অপরাধ বয়ে আনতে চাইছেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যোয়াব কহিলেন, এখন যত লোক আছে, সদাপ্রভু তাহার শত গুণ অধিক আপন প্রজার বৃদ্ধি করুন; কিন্তু হে আমার প্রভু মহারাজ, তাহারা সকলে কি আমার প্রভুর দাস নহে? আমার প্রভু এ চেষ্টা কেন করিতেছেন? আপনি ইস্রায়েলের দোষের কারণ কেন হইবেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যোয়াব কহিলেন, এখন যত লোক আছে, সদাপ্রভু তাহার শত গুণ অধিক আপন প্রজা বৃদ্ধি করুন; কিন্তু হে আমার প্রভু মহারাজ, তাহারা সকলে কি আমার প্রভুর দাস নহে? আমার প্রভু এই চেষ্টা কেন করিতেছেন? আপনি ইস্রায়েলের দোষের কারণ কেন হইবেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যোয়াব উত্তরে বললেন, “সদাপ্রভু যেন তাঁর নিজের লোকদের সংখ্যা একশো গুণ বাড়িয়ে দেন। আমার প্রভু মহারাজ, এরা সবাই কি আপনার দাস নয়? তবে কেন আমার প্রভু এটা করতে চাইছেন? কেন আপনার জন্য গোটা ইস্রায়েল জাতি দোষী হবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যোয়াব জবাবে বললেন, “মাবুদ যেন তাঁর নিজের বান্দাদের সংখ্যা একশো গুণ বাড়িয়ে দেন। আমার প্রভু মহারাজ, এরা সবাই কি আপনার গোলাম নয়? তবে কেন আমার প্রভু এটা করতে চাইছেন? কেন আপনার জন্য গোটা ইসরাইল জাতি দোষী হবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যোয়াব বললেন, মহারাজ, ইসরায়েলীদের সংখ্যা এখন যা আছে, প্রভু পরমেশ্বর তাদের তার চেয়ে শতগুণ বৃদ্ধি করুন! মহারাজ, এরা সকলেই আপনার দাস। কেন আপনি এই কাজ করে সমগ্র জাতিকে দোষের ভাগী করতে চাইছেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যোয়াব উত্তর দিলেন, “প্রভু তাঁর লোকদের শতগুণ বাড়িয়ে চলুন! মহারাজ, ইস্রায়েলের সমস্ত বাসিন্দাই তো আপনার অনুগত ভৃত্য| কেন আপনি এই কাজ করতে চাইছেন? আপনি সমস্ত ইস্রায়েলীয়দের পাপের ভাগী করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যোয়াব উত্তরে বললেন, “সদাপ্রভু যেন তাঁর নিজের লোকদের সংখ্যা একশো গুণ বাড়িয়ে দেন। আমার প্রভু মহারাজ, এরা সবাই কি আপনার দাস নয়? তবে কেন আমার প্রভু এটা করতে চাইছেন? কেন আপনার জন্য গোটা ইস্রায়েল জাতি দোষী হবে?”