1 Chronicles 21:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আল্লাহ্‌র কাছে জিজ্ঞাসা করার জন্য সেই স্থানের সম্মুখে গমন করা দাউদের পক্ষে সম্ভব হল না, কারণ মাবুদের ফেরেশতার তলোয়ারকে তিনি ভয় পেয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু দাউদ ঈশ্বরের কাছে খোঁজখবর নেওয়ার জন্য সেখানে যেতে পারেননি, কারণ তিনি সদাপ্রভুর দূতের সেই তরোয়ালকে তিনি ভয় পেয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করিবার জন্য তৎসম্মুখে গমন করা দায়ূদের অসাধ্য হইল, কারণ সদাপ্রভুর দূতের খড়্‌গ হইতে তিনি ভীত হইয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করিবার জন্য তৎসম্মুখে গমন করা দায়ূদের অসাধ্য হইল, কারণ সদাপ্রভুর দূতের খড়্‌গ হইতে তিনি ভীত হইয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সদাপ্রভুর দূতের তলোয়ারের ভয়ে দায়ূদ ঈশ্বরের ইচ্ছা জানবার জন্য সেই বেদীর সামনে যেতে পারলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মাবুদের ফেরেশতার তলোয়ারের ভয়ে দাউদ আল্লাহ্‌র ইচ্ছা জানবার জন্য সেই কোরবানগাহের সামনে যেতে পারলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের দূতের হাতের উদ্যত তরবারির ভয়ে দাউদ গিবিয়োনে যেতে পারেন নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু দায়ুদ ঈশ্বরের দূতের তরবারীর ভয়ে পবিত্র তাঁবুতে ঈশ্বরের সঙ্গে কথা বলতে যাননি|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সদাপ্রভুর দূতের তলোয়ারের ভয়ে দায়ূদ ঈশ্বরের ইচ্ছা জানবার জন্য সেই বেদির সামনে যেতে পারলেন না।