1 Chronicles 21:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও যোয়াবের উপরে বাদশাহ্র কথাই প্রবল হল। তাতে যোয়াব প্রস্থান করে সমস্ত ইসরাইলের মধ্যে পর্যটন করলেন, পরে জেরুশালেমে আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজার আদেশে অবশ্য যোয়াবের কথা নাকচ হয়ে গেল; তাই যোয়াব গিয়ে গোটা ইস্রায়েল দেশ জুড়ে ঘুরে বেরিয়ে জেরুশালেমে ফিরে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি যোয়াবের উপরে রাজার কথাই প্রবল হইল। তাহাতে যোয়াব প্রস্থান করিয়া সমস্ত ইস্রায়েলের মধ্যে পর্য্যটন করিলেন, পরে যিরূশালেমে আসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি যোয়াবের উপরে রাজার কথাই প্রবল হইল। তাহাতে যোয়াব প্রস্থান করিয়া সমস্ত ইস্রায়েলের মধ্যে পর্যটন করিলেন, পরে যিরূশালেমে আসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যোয়াবের কাছে রাজার আদেশ বহাল রইল; কাজেই যোয়াব গিয়ে গোটা ইস্রায়েল দেশটা ঘুরে যিরূশালেমে ফিরে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যোয়াবের কাছে বাদশাহ্র হুকুম বহাল রইল; কাজেই যোয়াব গিয়ে গোটা ইসরাইল দেশটা ঘুরে জেরুজালেমে ফিরে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু রাজা দাউদ যোয়াবকে তাঁর আদেশ পালন করতে বাধ্য করলেন। অগত্যা যোয়াব সারা ইসরায়েল দেশ পরিভ্রমণ করে জেরুশালেমে ফিরে এলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু রাজা দায়ুদ তাঁর সিদ্ধান্তে অনড় থাকায় যোয়াব তাঁর আদেশ মানতে বাধ্য হলেন| তিনি সমগ্র ইস্রায়েলে ঘুরে ঘুরে জনসংখ্যা গুনে আবার জেরুশালেমে ফিরে খবর দিলেন যে
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যোয়াবের কাছে রাজার আদেশ বহাল থাকল; কাজেই যোয়াব গিয়ে গোটা ইস্রায়েল দেশটা ঘুরে যিরূশালেমে ফিরে আসলেন।