1 Chronicles 21:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যোয়াব গণনা-করা লোকদের সংখ্যা দাউদের কাছে দিলেন। সমস্ত ইসরাইলের এগার লক্ষ তলোয়ারধারী লোক ও এহুদার চার লক্ষ সত্তর হাজার তলোয়ারধারী লোক ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোয়াব দাউদের কাছে যোদ্ধাদের সংখ্যা তুলে ধরেছিলেন: সমগ্র ইস্রায়েলে তরোয়াল চালাতে অভ্যস্ত এগারো লাখ ও যিহূদায় চার লাখ সত্তর হাজার জন লোক ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যোয়াব গণিত লোকদের সংখ্যা দায়ূদের কাছে দিলেন। সমস্ত ইস্রায়েলের এগার লক্ষ খড়্গধারী লোক, ও যিহূদার চারি লক্ষ সত্তর সহস্র খড়্গধারী লোক ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যোয়াব গণিত লোকদের সংখ্যা দায়ূদের কাছে দিলেন। সমস্ত ইস্রায়েলের এগার লক্ষ খড়্গধারী লোক, ও যিহূদার চারি লক্ষ সত্তর সহস্র খড়্গধারী লোক ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তলোয়ার চালাতে পারে তাদের সংখ্যা তিনি দায়ূদকে জানালেন- তা হল গোটা ইস্রায়েলে এগারো লক্ষ এবং যিহূদায় চার লক্ষ সত্তর হাজার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তলোয়ার চালাতে পারে তাদের সংখ্যা তিনি দাউদকে জানালেন্ত তা হল গোটা ইসরাইল দেশে এগারো লক্ষ এবং এহুদায় চার লক্ষ সত্তর হাজার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা দাউদকে জানালেন ইসরায়েল দেশে সক্ষম যোদ্ধার সংখ্যা মোট এগারো লক্ষ এবং যিহুদীয়ায় মোট চার লক্ষ সত্তর হাজার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলে মোট 1,100,000 লোক আছে যারা তরবারির ব্যবহার জানে| আর যিহূদায় এই ধরণের লোকের সংখ্যা 470,000|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা তলোয়ার চালাতে পারে তাদের সংখ্যা তিনি দায়ূদকে জানালেন তা হল গোটা ইস্রায়েলে এগারো লক্ষ এবং যিহূদায় চার লক্ষ সত্তর হাজার।