1 Chronicles 21:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তাদের মধ্যে তিনি লেবি ও বিন্‌ইয়ামীন বংশকে গণনা করেন নি, কারণ বাদশাহ্‌র কথায় যোয়াবের ঘৃণা হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যোয়াব লোকগণনা করার সময় লেবি ও বিন্যামীন বংশের লোকদের ধরেননি, যেহেতু রাজার আদেশ তাঁর কাছে ন্যক্কারজনক বলে মনে হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহাদের মধ্যে তিনি লেবি ও বিন্যামীন [বংশকে] গণনা করেন নাই, কারণ রাজার কথায় যোয়াবের ঘৃণা হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহাদের মধ্যে তিনি লেবি ও বিন্যামীন [বংশকে] গণনা করেন নাই, কারণ রাজার কথায় যোয়াবের ঘৃণা হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোয়াব কিন্তু সেই গণনার মধ্যে লেবি ও বিন্যামীন-গোষ্ঠীর লোকদের ধরেন নি, কারণ রাজার এই আদেশ তাঁর কাছে খারাপ মনে হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোয়াব কিন্তু সেই গণনার মধ্যে লেবি ও বিন্যামীন-গোষ্ঠীর লোকদের ধরেন নি, কারণ বাদশাহ্‌র এই হুকুম তাঁর কাছে খারাপ মনে হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোয়াব রাজার আদেশের পক্ষপাতী ছিলেন না বলে লেবী ও বিন্যামীন গোষ্ঠীর লোকগণনা করেন নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা দায়ুদের নির্দেশ মনঃপুত না হওয়ায় যোয়াব লেবি ও বিন্যামীন পরিবারের বংশধরদের জনসংখ্যা গণনা করেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোয়াব কিন্তু সেই গণনার মধ্যে লেবি ও বিন্যামীন গোষ্ঠীর লোকদের ধরেননি, কারণ রাজার এই আদেশ তাঁর কাছে খারাপ মনে হয়েছিল।