1 Chronicles 21:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ আল্লাহ্‌কে বললেন, এই কাজ করে আমি মহাগুনাহ্‌ করেছি, কিন্তু এখন আরজ করি, নিজের গোলামের অপরাধ মাফ কর; কেননা আমি বড়ই অজ্ঞানের কাজ করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন দাউদ ঈশ্বরকে বললেন, “এ কাজ করে আমি মহাপাপ করে ফেলেছি। এখন, আমি তোমাকে অনুরোধ জানাচ্ছি, তোমার দাসের এই অপরাধ মার্জনা করো। আমি মহামূর্খের মতো কাজ করে ফেলেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ ঈশ্বরকে কহিলেন, এই কার্য্য করিয়া আমি মহাপাপ করিয়াছি; কিন্তু এখন বিনয় করি, নিজ দাসের অপরাধ ক্ষমা কর; কেননা আমি বড়ই অজ্ঞানের কর্ম্ম করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ ঈশ্বরকে কহিলেন, এই কার্য করিয়া আমি মহাপাপ করিয়াছি; কিন্তু এখন বিনয় করি, নিজ দাসের অপরাধ ক্ষমা কর; কেননা আমি বড়ই অজ্ঞানের কর্ম করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন দায়ূদ ঈশ্বরকে বললেন, “আমি এই কাজ করে ভীষণ পাপ করেছি। এখন আমি তোমার কাছে মিনতি করি, তুমি তোমার দাসের এই অন্যায় ক্ষমা কর। আমি খুবই বোকামির কাজ করেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন দাউদ আল্লাহ্‌কে বললেন, “আমি এই কাজ করে ভীষণ গুনাহ্‌ করেছি। এখন আমি তোমার কাছে মিনতি করি, তুমি তোমার গোলামের এই অন্যায় মাফ কর। আমি খুবই বোকামির কাজ করেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন দাউদ ঈশ্বরের কাছে মিনতি জানিয়ে বললেনঃ এ কাজ করে আমি মহাপাপ করেছি। কৃপা করে আমায় ক্ষমা কর। আমি বড় মূর্খের মত কাজ করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ তারপর ঈশ্বরকে বললেন, “আমি মূর্খের মতো জনসংখ্যা গণনা করে গুরুতর পাপ করেছি| এখন আমি তোমায় অনুনয় করছি, তুমি আমায়, তোমার দাসকে এই পাপ থেকে মুক্ত কর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ ঈশ্বরকে বললেন, “আমি এই কাজ করে ভীষণ পাপ করেছি। এখন আমি তোমার কাছে মিনতি করি, তুমি তোমার দাসের এই অপরাধ ক্ষমা কর। আমি খুবই বোকামির কাজ করেছি।”