1 Chronicles 22:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ ইসরাইল দেশস্থ বিদেশী লোকদেরকে একত্র করতে হুকুম দিলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে দাউদ বললেন, “সদাপ্রভু ঈশ্বরের ভবনটি, এবং ইস্রায়েলের জন্য হোমবলির বেদিটিও এখানেই থাকবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ ইস্রায়েল দেশস্থ বিদেশী লোকদিগকে একত্র করিতে আজ্ঞা দিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ ইস্রায়েল দেশস্থ বিদেশী লোকদিগকে একত্র করিতে আজ্ঞা দিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর দায়ূদ বললেন, “ঈশ্বর সদাপ্রভুর ঘর এবং ইস্রায়েলের পোড়ানো-উৎসর্গের বেদীর স্থান এখানেই হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর দাউদ বললেন, “মাবুদ আল্লাহ্‌র ঘর এবং ইসরাইলের কোরবানগাহের স্থান এখানেই হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই দাউদ বললেন, এখানেই প্রভু পরমেশ্বরের মন্দির প্রতিষ্ঠিত হবে এবং এই বেদীতেই ইসরায়েলীরা হোমবলি উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ বললেন, “প্রভু ঈশ্বরের মন্দির ও ইস্রায়েলের লোকদের জন্য বেদী এখানেই বানানো হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর পর দায়ূদ বললেন, “ঈশ্বর সদাপ্রভুর ঘর এবং ইস্রায়েলের হোমবলির বেদির স্থান এখানেই হবে।”